Friday, March 6, 2026
Homeক্রিকেটবিজয়হাজারের সেমিতে কর্ণাটক বনাম বিদর্ভ, সৌরাষ্ট্র বনাম পঞ্জাব

বিজয়হাজারের সেমিতে কর্ণাটক বনাম বিদর্ভ, সৌরাষ্ট্র বনাম পঞ্জাব

তৃতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্জাব ১৮৩ রানের বিরাট ব্য়বধানে হারায় মধ্যপ্রদেশকে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৭৬ রানে দিল্লিকে হারিয়ে জয় লাভ করে বিদর্ভ।

ময়দান আপডেট: বিজয়হাজারে ট্রফির গ্রুপ পর্ব থেকেই সফর শেষ করেছে বাংলার দল। আর এবার নকআউট পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে জায়গা করে নিল চারটে দল। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে কর্ণাটক ও বিদর্ভ। আর ১৬ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে সৌরাষ্ট্র ও পঞ্জাব। 

উল্লেখ্য বিজয়হাজারে ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ৫৫ রানে মুম্বইকে হারিয়ে জয় লাভ করে কর্ণাটক। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সৌরাষ্ট্র ১৭ রানে জয় লাভ করে উত্তর প্রদেশের বিরুদ্ধে। আর মঙ্গলবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্জাব ১৮৩ রানের বিরাট ব্য়বধানে হারায় মধ্যপ্রদেশকে। এদিন প্রথম ব্যাট করে পঞ্জাব তোলে ৬ উইকেটে ৩৪৫ রান। পঞ্জাবের হয়ে ৮৮ রান করেন অধিনায়ক প্রভসিমরন সিং। ৭০ রান করেন অমলপ্রিত সিং। জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ১৬২ রানে অলআউট হয়ে যায়।

আর মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৭৬ রানে দিল্লিকে হারিয়ে জয় লাভ করে বিদর্ভ। প্রথম ব্যাট করে বিদর্ভ তোলে ৯ উইকেটে ৩০০ রান। ওপেনার অথর্ব তাইদে করেন ৬২। বিদর্ভের পক্ষে সর্বোচ্চ রান যশ রাঠোরের ৭৩ বলে ৮৬। ৮টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া ৪৯ রান করেন ধ্রুব শোরে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ২২৪ রানে অলআউট হয়ে যায়। দিল্লির হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অনুজ রাওয়াত। 

বুধবার রাজকোটে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে ভারত, দলে নতুন স্পিনার আয়ুষ বাদোনি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular