ময়দান আপডেট: কেএল রাহুলের দুর্দান্ত লড়াই ব্যর্থ করে,পাল্টা অনবদ্য সেঞ্চুরি ড্রারেল মিচেলের।ভারতের জঘন্য বোলিং ও ফিল্ডিং এর খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রাজকোটের মাটিতে পরে ব্যাট করে রান তাড়া করে ম্যাচ জিতে নয়া নজির গড়ল কিউয়িরা। পাশাপাশি ড্রারেল মিচেল বুঝিয়ে তিনি লম্বা রেসের ঘোড়া। আর মিচেল সর্বদাই ভারতকে যে খুব পছন্দ করেন তা বারবার প্রমাণ দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে নিজের ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন এই অভিজ্ঞ কিউয়ি। আর দুইবার তিনি সেঞ্চুরি করলেও, দল জেতে নি তবে এবার তা করে দেখালেন। তিনি অপরাজিত ১১৭ বলে ১৩১ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টা চার ও ২টো ছয় দিয়ে। ৪৬ রানে ২ উইকেট পড়ে যাওয়া দলের হাল ধরলেন ড্রারেল মিচেল। এরপর উইল ইয়ংকে সঙ্গে নিয়ে দাঁত কামড়ে উইকেট ধরে রেখে লড়াই চালিয়ে গেলেন মিচেল। একের পর এক খারাপ ফিল্ডিং এদিন ভারতীয় দলের করুণ অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উইল ইয়ং করেন ৯৮ বলে ৮৭ রান। আর ১৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন ড্রারেল মিচেল।

পাশাপাশি প্রশ্ন উঠছে এদিন ওয়াশিংটন সুন্দরের জায়গায় কেন দলে খেলানো হল নীতীশ কুমার রেড্ডিকে? কারণ তিনি ব্যাট হাতে করেছেন মাত্র ২০ রান। বল করেছেন মাত্র ২ ওভার। তাহলে দলে তাঁকে কেন খেলাতে চান গম্ভীর ! এদিন ভারত প্রথম ব্যাট করে তোলে ৭ উইকেটে ২৮৪ রান। ভারতের ইনিংসে এদিন সফল হতে পারেননি রো-কো জুটি। নিজের ওয়ানডে ক্রিকেটে ডেভিউ করেই দ্বিতীয় ম্যাচেই রোহিত-কোহলি দুইজনকেই আউট করে চমকে দেন ক্রিসটান র্ক্লাক। তিনি নেন ৩ উইকেট। তবে শুভমান গিল করেন ৫৬ রান।

অন্যদিকে কেএল রাহুল অপরাজিত থাকেন ৯২ বলে ১১২ রানে। তাঁর ইনিংসে ছিল ১১ টা চার ও একটা ছয়। ভারত তোলে ৭ উইকেটে ২৮৪ রান। আর জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলাস শুরুতেই দ্রুত ফিরে যান। তবে এরপর ম্যাচের রঙ বদলে দিলেন উইল ইয়ং ও ড্রারেল মিচেল। ইয়ং থামলেও,গ্রেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতিয়ে দেন মিচেল।

আর ৭ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড। ম্যাচের সেরা হন মিচেল। রবিবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজের ফাইনাল ইন্দোরে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে রো-কো জুটিকেও কার্যত ফাইনালের আগে হুঁশিয়ারি দিয়ে দিল নিউজিল্যান্ড।
পয়েন্ট টেবিলে শীর্ষে আরসিবি, বুধবার থ্রিলারে ভরা ম্যাচে প্রথম জয় দিল্লি ওম্যান্সের
