Sunday, March 1, 2026
Homeক্রিকেটদয়াল দাশগুপ্ত ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ক্লাস অস্ট্রেলিয়ার বাঙালি কোচ সিদ্ধার্থ ব্যানার্জীর

দয়াল দাশগুপ্ত ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ক্লাস অস্ট্রেলিয়ার বাঙালি কোচ সিদ্ধার্থ ব্যানার্জীর

অশোকনগরের দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ শিবির করাতে সুদূর অস্ট্রেলিয়া থেকে উপস্থিত ছিলেন স্বনামধন্য ক্রিকেট কোচ সিদ্ধার্থ ব্যানার্জী।

সৌরভ রায়,সৌম্য দাশ-প্রতিনিধি 

ময়দান আপডেট: অশোকনগরের পুরনো ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে অন্যতম দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমি। দেখতে-দেখতে এই ক্রিকেট অ্য়াকাডেমি ৩৩-বছরে পর্দাপণ করেছে। অতীতে কৌশিক ঘোষ, দীপাঞ্জন মুখার্জী থেকে সৌরভ সেনগুপ্ত, সন্ময় বোস, অঙ্কন আইচ, ঝুম্পা রায় সহ বহু ক্রিকেটার এই অ্যাকাডেমি থেকে উঠে এসে বাংলার দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফলে অ্যাকাডেমির ডিরেক্টর কার্তিক দে-এর নেতৃত্বে সুনামের সঙ্গে বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন গড়ে তুলতে বড় ভূমিকা নেয় দয়াল দাশগুপ্ত ক্রিকেট অ্যাকাডেমি। 

আর শুক্রবার অশোকনগরের দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ শিবির করাতে সুদূর অস্ট্রেলিয়া থেকে উপস্থিত ছিলেন স্বনামধন্য ক্রিকেট কোচ সিদ্ধার্থ ব্যানার্জী। উপস্থিত ছিলেন এই ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত কোচ,ক্রিকেটার থেকে অভিভাবকরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন বিভাগে আধুনিক ক্রিকেটের প্রশিক্ষণ দেন তিনি। অস্ট্রেলিয়ায় যে ভাবে ক্রিকেটারদের উন্নতমানের ক্রিকেটের প্রশিক্ষণ দেওয়া হয়, তার কৌশল এই অ্যাকাডেমির ছেলে-মেয়ে থেকে কোচদের শেখান সিদ্ধার্থ ব্যানার্জী।

পাশাপাশি অ্য়াকাডেমির ক্রিকেটার থেকে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন তিনি। তাঁর উপস্থিতিতে ক্রিকেট প্রশিক্ষণ করার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি এই ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর কার্তিক দে সহ অন্যান্য কোচ ও ক্রিকেটাররা। সবমিলিয়ে একটা জমজমাট পরিবেশে একদিনের ক্রিকেট প্রশিক্ষণ শিবির সফল ভাবে আয়োজন করল দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমি।

রাহুলের লড়াই ব্যর্থ করে রাজকোটে ড্রারেল মিচেলের রাজত্বে ধরাশায়ী ভারত, রবিবার সিরিজের ফাইনাল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular