Monday, March 2, 2026
Homeক্রিকেটদশম টি-২০ বিশ্বকাপে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নের দাবিদার ভারত, তবে সমস্যায় অস্ট্রেলিয়া

দশম টি-২০ বিশ্বকাপে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নের দাবিদার ভারত, তবে সমস্যায় অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে সমস্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে যে প্যাট কামিন্সকে পাওয়া যাবে না, তা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি। চোট রয়েছে জশ হেজলউড ও টিম ডেভিডের।

ময়দান আপডেট: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে দশম টি-২০ বিশ্বকাপের আসর। এইবার বিশ্বকাপে অংশ নিতে চলেছে ২০ টা দল। ২০০৭ সালে প্রথমবার শুরু হওয়া টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল সাউথ আফ্রিকা, সেই বিশ্বকাপে অংশ নিয়েছিল ১২ টা দল। আর প্রথমবারই টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত।

এরপর ২০০৯ সালে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। পরের বছর ২০১০ সালে তৃতীয় টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। ২০১২ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে ভারতকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয় লাভ করে শ্রীলঙ্কা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ক্যারিবিয়ানরা। ২০১৬ সালের পর পাঁচবছর বিশ্বকাপ আয়োজন স্থগিত থাকে, উল্লেখ্য তারই মধ্যে কোভিড পরিস্থিতি তৈরি হওয়ায় ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালে আবারও ফেরে টি-২০ বিশ্বকাপ। আর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করে অজি বাহিনী। ২০২২ সালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তোলে ইংরেজরা। আর দুইবছর আগে ২০২৪ সালে নবম টি-২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা হয় ভারত। আর ২০২৬ সালে এবার আবারও বিশ্বকাপ জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ সূর্যকুমার যাদবদের। 

তবে ভারতীয় উপমহাদেশে দশম টি-২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ায় ভারতকেই ফেবারিট মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ক্রিকেট প্রশিক্ষণ করানো বাঙালি কোচ সিদ্ধার্থ ব্যানার্জী জানান, এইবারের বিশ্বকাপ দেশের মাটিতে আয়োজিত হওয়ায় অবশ্যই এগিয়ে থাকবে ভারত। আর বর্তমানে টি-২০ ক্রিকেটে ভারতীয় দল যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, তাই সিদ্ধার্থ ব্যানার্জীর মতে বিশ্বকাপ জয়ের দাবিদার টিম ইন্ডিয়া।

অন্যদিকে বিশ্বকাপের আগে সমস্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে যে প্যাট কামিন্সকে পাওয়া যাবে না, তা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি। চোট রয়েছে জশ হেজলউড ও টিম ডেভিডের। তাঁদের খেলা নিয়েও সংশয় রয়েছে। তবে বেইলির আশা, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন দুই ক্রিকেটার।

অন্যদিকে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাননি স্টিভ স্মিথ। তবু অস্ট্রেলিয়ার হয়ে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্টিভ স্মিথ। নিজের কাজ করে যেতে চান। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকও জানিয়েছেন, প্রয়োজন হলে স্মিথের কথা তাঁরা ভাববেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular