ময়দান আপডেট: প্রথম টি-২০ ম্যাচেই নিউজিল্যান্ডের সামনে বিশাল টার্গেট ভারতের। ২৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯০ রানেই আটকে গেল কিউয়িরা। বড় ব্যবধানে জয় দিয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। উল্লেখ্য, এদিন কিউয়িদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং অভিষেক শর্মার। প্রথম টি-২০ তে করলেন ৩৫ বলে ৮৪ রানের একটা ঝকঝকে ইনিংস। তাঁর ইনিংসে এদিন সাজানো ছিল ৫ টা রান ও ৮ টা ছয় দিয়ে। পাশাপাশি ৩২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে অনেকদিন পর টি-২০ ক্রিকেটে রানে ফিরলেন সূর্যকুমার। অন্যদিকে আবারও চেনা ছন্দে রিঙ্কু সিং। করলেন ২০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার ও ৩ টি ছয়। এছাড়াও ১৬ বলে ২৫ রান দলকে উপহার দেন হার্দিক পান্ডিয়া।

এদিন নিউজিল্যান্ড ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ব্যাট করে নাগপুরে নিউজিল্যান্ডের সামনে ভারত রাখে টার্গেট ২৩৯ রান। যদিও উল্লেখ্য দুইবছর পর ভারতীয় দলে কামব্যাক করলেও ৫ বলে ৮ রানে আউট হয়ে ফিরে যান ইশান কিষান।

আর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শুরুতেই ০ রানে ডেভন কনওয়েকে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। এরপর রচিন রবীন্দ্রাকে ১ রানে আউট করে দেন হার্দিক পান্ডিয়া।

তবে তৃতীয় উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন টিম রবিনসন ও গ্লেন ফিলিপস। কিন্তু ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী বলে এসে ১৫ বলে ২১ রানে ফিরিয়ে দেন রবিনসনকে। নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন হলেও, চতুর্থ উইকেটে কিছুটা পার্টনারশিপ গড়ে তোলেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। আর এদিন ভারতের মাটিতে টি-২০ ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি করলেন গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান যুগলবন্দিতে দ্রুত গতিতে রান তাড়া করতে থাকেন। একের পর এক বড় ছয় হাঁকান ফিলিপস।

তবে আক্রমণাত্বক গ্লেন ফিলিপসকে ৪০ বলে ৭৮ রানে ফিরিয়ে দেন অক্সর প্যাটেল। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার ও ৬ টা ছয়।

এরপর বড় রানের টার্গেটের সামনে লড়াই করতে গিয়ে বরুন চক্রবর্তীর বলে ২৪ বলে ৩৯ রানে, ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান মার্ক চ্যাপম্যান। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার ও ২ টি ছয়। এরপর ড্রারেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার মিলে লড়াই করার চেষ্টা করলেও, শেষরক্ষা করা কার্যত ছিল অসম্ভব। ড্রারেল মিচেলকে ২৮ রানে ফিরিয়ে দেন শিবম দুবে। এর পরের বলেই শিবম দুবের বলে ১ বলে ০ ফিরে যান ক্রিসটান ক্লার্ক। কিউয়িরা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৯০ রান। ৪৮ রানের বড় ব্যবধানে প্রথম টি-২০ ম্যাচ জিতে নিল ভারত।
৪ গোলে নাগাল্যান্ডকে হারিয়ে সন্তোষ ট্রফির সফর শুরু বাংলার, ২৩ তারিখ প্রতিপক্ষ উত্তরাখন্ড
