Wednesday, March 4, 2026
Homeক্রিকেটঅভিষেক-সূর্যের দাপটে দিশেহারা কিউয়িরা, টি-২০ সিরিজ জয়ী ভারত

অভিষেক-সূর্যের দাপটে দিশেহারা কিউয়িরা, টি-২০ সিরিজ জয়ী ভারত

১৪ বলে হাফসেঞ্চুরি! নয়া রেকর্ড অভিষেক শর্মার

ময়দান আপডেট: দ্বিতীয় টি-২০ ম্যাচে রায়পুর দেখেছিল ইশান কিষানের ব্যাটে সুপার সাইক্লোন। বিধ্বংসী মেজাজে ব্যাট করে অতি-সহজেই কিউয়িদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।  ইশানের সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ো ব্যাটিং উপহার দেন সূর্যকুমার যাদবও। আর রবিবার গুয়াহাটিতে ব্যাট হাতে আরও এক বিধ্বংসী সুপার সাইক্লোন উপহার দিলেন অভিষেক শর্মা। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করে নয়া ইতিহাস রচনা করলেন মিস্টার শর্মাজি। ভাঙলেন বহু তারকা ক্রিকেটারদের রেকর্ড। আর এদিন সঙ্গে পাল্টা দিয়ে রুদ্র মূর্তিতে আক্রমণাত্বক ব্যাটিং অধিনায়ক সূর্যকুমার যাদবের। মাত্র ১০ ওভার ব্যাট করেই ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের সহজ টার্গেট অতিক্রম করে গেলেন অভিষেক ও সূর্য। এদিন ২০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন অভিষেক শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টা চার ও ৫ টা ছয় দিয়ে। অন্যদিকে সূর্য অপরাজিত ২৬ বলে ৫৭ রানে। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও ৩ টে ছয়।

২৮ রানে আউট হন ইশান কিশান। ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যাওয়ার সঙ্গে, পর-পর তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল গম্ভীরের দল। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ সঞ্জু স্যামসন। ফলে পরের ম্যাচে দলে তিলক বর্মা ফিরলে সঞ্জুর বাদ পড়া যে প্রায় নিশ্চিত তা বলা যেতেই পারে। 

উল্লেখ্য এদিন প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৯ উইকেটে ১৫৩ রান। কিউয়িদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ফলে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ভারতের মাটিতে শুধুমাত্র সিরিজ হারই নয়, এত খারাপ ক্রিকেট প্রদর্শন তাদের চিন্তা যে হাজারোগুন বাড়ালো তা বলা যেতেই পারে। 

সায়নের গোলে সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার, কোয়ার্টার ফাইনালে সঞ্জয় সেনের ছেলেরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular