Wednesday, March 4, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলবেলেঘাটা বিদ্যুৎ সংঘের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত নার্সারি নকআউট ফুটবল টুর্নামেন্ট

বেলেঘাটা বিদ্যুৎ সংঘের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত নার্সারি নকআউট ফুটবল টুর্নামেন্ট

ফাইনাল ম্যাচে ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হয় ANGIKAR FOOTBALL ACADEMY

ময়দান আপডেট: বাংলার ফুটবলের সাপ্লাই লাইন তৈরি হয় নার্সারি ফুটবল টুর্নামেন্ট থেকেই। তাই ছোটদের ফুটবল প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়ে থাকে রাজ্য ক্রীড়া দফতর, বঙ্গ ফুটবল সংস্থা থেকে রাজ্যের বিভিন্ন ক্রীড়াপ্রেমী সংগঠনরা। ঠিক তেমনি এই বছর উত্তর কলকাতার বেলেঘাটা এলাকায় অনুর্ধ্ব ১৪ বছর বয়সি ছোটদের নিয়ে সাড়ম্বরে আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট।বেলেঘাটা বিদ্যুৎ সংঘের উদ্যোগে আয়োজিত হল তিনদিনব্যাপী নার্সারি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ২৪ থেকে ২৬ জানুয়ারি চলে এই টুর্নামেন্ট। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিল ১৬ টি দল। ১৬ দলীয় অনুর্ধ্ব ১৪ এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ANGIKAR FOOTBALL ACADEMY ও UNITED INDIA FOOTBAL ACADEMY। এই ফাইনাল ম্যাচে ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হয় ANGIKAR FOOTBALL ACADEMY। এদিন বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের আসিয়ান জয়ী দলের হয়ে খেলা প্রাক্তন ফুটবলার চন্দন দাশ। এলাকার বিশিষ্ট ক্রীড়া প্রশাসক রূপেশ মিশ্রের বিশেষ সহযোগিতায় এই টুর্নামেন্ট সাফল্যমন্ডিত হয়ে ওঠে। ছোটদের টুর্নামেন্ট হলে কি হবে, বড়দের টুর্নামেন্টের মতোই ছিল বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। ফলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বেশ খুশি বিভিন্ন দলেরা। আর চ্যাম্পিয়ন হয়ে উল্লাসে ফেটে পড়ে ANGIKAR FOOTBALL ACADEMY এর ছোটরা। এই টুর্নামেন্ট থেকে আগামী দিনে বাংলার ফুটবলের সাপ্লাইলাইন তৈরি হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
 ANGIKAR FOOTBALL ACADEMY — 3 (vs) UNITED INDIA FOOTBAL ACADEMY – 0
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular