সৌরভ রায়, সৌম্য দাশ-প্রতিনিধি
ময়দান আপডেট: এই মরসুমটা ফুটবলের জন্য অনেকটাই মন্দা চলছে। বন্ধ হয়ে পড়ে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগের অচলাবস্থা থাকার কারণে কিছুটা মন খারাপ গোটা দেশ তথা বাংলার ফুটবল প্রেমীদের। তাই বর্তমানে সকলকে ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে এবং খেলার আনন্দ উপভোগ করাতে বিভিন্ন ফ্যানস ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের। ঠিক তেমনি Blue Warriors – Ultras Of Indian Football Team এর পক্ষ থেকে সোমবার প্রজাতন্ত্র দিবসের দিনে গড়িয়াতে আয়োজন করা হয় ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টের। সাধারণত মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফ্যানস ক্লাব দেখা যায়, তবে ভারতীয় ফুটবলের ফ্যানস ক্লাবের অভিনব উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এই একদিনের ফুটবল টুর্নামেন্টে যেখানে অংশ নিয়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের বিভিন্ন দলেরা। ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মেরিনার্স অন সাইড এবং জীবনের রঙ সবুজ মেরুন। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় Mariners Onside । রার্নাস হয় Jiboner Rong Sobuj Maroon – JRSM । তবে এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে জমজমাট হয়ে উঠেছিল গড়িয়ার Turf A4।

এই উদ্যোগে বেশ খুশি অংশগ্রহনকারী দলের সদস্যরা। চ্যাম্পিয়ন, রার্নাস সহ বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেওয়া হয় Blue Warriors এর পক্ষ থেকে। উল্লেখ্য Blue Warriors এই ভারতীয় ফুটবলের ফ্যানস ক্লাব ভারতীয় ফুটবল থেকে বাংলার ফুটবলের সমর্থনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্যোশাল ওয়ার্ক করে থাকে সারা বছর ধরে।
বেলেঘাটা বিদ্যুৎ সংঘের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত নার্সারি নকআউট ফুটবল টুর্নামেন্ট
