ময়দান আপডেট: WPL-এ পয়েন্ট টেবিলে এখনও সবার শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে মুম্বই, দিল্লিকে পিছনে ফেলে গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাত জায়ান্টস ওম্যান্স। তিন ও চার নম্বরে মুম্বই ও দিল্লির মহিলা ক্রিকেটাররা। আরসিবি ৭ ম্যাচ খেলে ৫টা জয়, ২ ম্যাচে হার। পয়েন্ট ১০। গুজরাত ৭ ম্যাচ খেলে ৪ জয়, ৩ হার, পয়েন্ট ৮। WPL এর গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। আর বাকি গ্রুপ পর্বের মাত্র তিনটি ম্যাচ। আরসিবি,দিল্লি,মুম্বই ও গুজরাত সব দলেরই বাকি একটি করে ম্যাচ। এর মধ্যে শুক্রবার গুজরাত-মুম্বই ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় স্থান ধরে রাখতে পারে। ১ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ও উত্তর প্রদেশ। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মরসুমের ওম্যান্স প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য মঙ্গলবার WPL-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস ওম্যান্সকে ৩ রানে হারিয়ে জয় লাভ করে গুজরাতের মহিলারা। ফলে পয়েন্ট টেবিলে ২-নম্বরে উঠে আসে তারা। প্রথম ব্যাট করে গুজরাত তোলে ৯ উইকেটে ১৭৪ রান। ৫৮ রান করেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার Bethany Louise Mooney।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি তোলে ৮ উইকেটে ১৭১ রান। ৪৭ রান করেন নিকি প্রসাদ। গুজরাতের হয়ে চার উইকেট নেন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার মহিলা ক্রিকেটার Sophie Frances। ফলে ৩ রানে জয় লাভ করে গুজরাত।
রঞ্জির কোয়ার্টার নিশ্চিত করলেও, শেষ ম্যাচে হরিয়ানাকে সমীহ করছে বাংলা
