Wednesday, March 4, 2026
Homeক্রিকেটচতুর্থ টি-২০ ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতের! জয়ী কিউয়িরা, তবে দুর্দান্ত লড়াই শিবম...

চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতের! জয়ী কিউয়িরা, তবে দুর্দান্ত লড়াই শিবম দুবের

১৫ বলে নিজের হাফসেঞ্চুরি এদিন সম্পূর্ণ করেন দুবে। আগের ম্যাচে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। আর এদিন দুবে করলেন ১৫ বলে ৫২ রান। 

ময়দান আপডেট: বিশাখাপত্তনমে চতুর্থ টি-২০ ম্যাচ ভারতের জন্য ছিল নিয়মরক্ষার লড়াই। কারণ ইতিমধ্যেই পর-পর তিন টি-২০ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। ফলে এদিন একটু হালকা মেজাজেই ভারত মাঠে নেমেছিল। তবে ভারতের সেই হালকা মেজাজে খেলার মানসিকতাকেই কাজে লাগাল কিউয়িরা। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথম ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। তাদের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম শেফার্ড ভালো লড়াই করেন। তাঁদের যুগলবন্দিতে ভালো পার্টনারশিপ গড়ে তোলে কিউয়িরা। ৩৬ বলে ৬২ রান করেন টিম সেফার্ড। ৪৪ রান করেন ডেভন কনওয়ে। পাশাপাশি ভালো ব্যাটিং প্রদর্শন করেন ড্রারেল মিচেল। ৩৯ রানে অপরাজিত থাকেন ড্রারেল মিচেল।চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে নিউজিল্যান্ড।

আর জবাবে ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই এদিন ভিন্ন চিত্র। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ম্যাট হেনরির প্রথম বলেই ০ রানে ফিরে যান অভিষেক শর্মা। এরপর ৮ রানে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ড্রাফি। এরপর স্যামসন ও রিঙ্কু সিং কিছুটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করলেও, বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ বলে ২৪ রানে স্যামসনকে বোল্ড করে দেন মিচেল স্যান্টনার। এরপর রিঙ্কুর সঙ্গে ব্যাট করতে আসেন হার্দিক। তবে এদিন পরের দিকে উইকেটটা কিছুটা স্লো হয়ে যাওয়ায়, সেই সুযোগ কাজে লাগাতে থাকেন কিউয়ি স্পিনাররা। হার্দিককে মাত্র ২ রানে আউট করে দেন স্যান্টনার। এরপর জ্যাক ফোকসের বলে ৩০ বলে ৩৯ রানে ফিরে যেতে হয় রিঙ্কু সিংকেও।

৫ উইকেট পরে যাওয়ায় ভারত রীতিমতো চাপে পড়ে যায়। তবে হাল ছাড়েননি শিবম দুবে ও হর্ষিত রানা। শিবম দুবে কিউয়ি বোলারদের বিরুদ্ধে বেশ দ্রুত গতিতে রান তাড়া করতে থাকেন। ইস সোধিকে এক ওভারে ২৯ রান নেন শিবম দুবে। ১৫ বলে নিজের হাফসেঞ্চুরি এদিন সম্পূর্ণ করেন দুবে। আগের ম্যাচে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। আর এদিন দুবে করলেন ১৫ বলে ৫২ রান। তবে ভাগ্য সহায় হল না শিবমের। কারণ হেনরির একটি বলে ব্যাট চালান হর্ষিত রানা। হেনরির হাতে লেগে বল উল্টোদিকের উইকেটে গিয়ে লাগে। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন শিবম দুবে। ফলে ২৩ রানে ৬৫ রানে রানআউট হয়ে ফিরে যেতে হয় শিবমকে। তাঁর ইনিংসে ছিল ৩ টে চার ও ৭ টা ছয়। 

তবে শিবম দুবে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে আর বিশেষ কিছু করার ছিল না ভারতীয় বোলারদের। পর-পর উইকেট হারিয়ে ফেলে ভারত। ৮ বল বাকি থাকতেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে এদিন ৫০ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার। সিরিজের ফলাফল হয়ে গেল ৩-১। 

 

৩ রানে দিল্লিকে হারিয়ে WPL- পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular