Sunday, March 1, 2026
Homeক্রিকেটএনসিসিময়দানে সাড়ম্বরে সূচনা ২৪ দলীয় NCC Inter Office Cricket League

ময়দানে সাড়ম্বরে সূচনা ২৪ দলীয় NCC Inter Office Cricket League

ক্রিকেটারদের কর্মসংস্থান তৈরির জন্য এই ধরনের অফিস লিগ টুর্নামেন্টের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান উপস্থিত অতিথিরা। 

সৌরভ রায়, সৌম্য দাশ- প্রতিনিধি

ময়দান আপডেট: বাংলার ক্রিকেটের প্রসারে বিশেষ ভাবে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে National Cricket Club( NCC)। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন বয়সভিত্তিক ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করে এনসিসি। তাদের মূল লক্ষ্য বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন তৈরি করা। অর্থাৎ জেলাস্তরের বিভিন্ন প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেয় তারা। ঠিক তেমনি আবার প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্টার অফিস ক্রিকেট লিগের আয়োজন করে এনসিসি। একদা প্রবাদপ্রতীম ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার উদ্যোগে NCC Inter office cricket league আয়োজন করা হত। আর বর্তমানে সেই ধারা অব্যাহত রেখে ক্রিকেটারদের বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ করে দিতে, টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পালন করছেন এনসিসির হয়ে, জগমোহন ডালমিয়ার সুপুত্র তথা প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

সঙ্গে অফিস স্পোর্টস ফেডারেশনের বিশেষ উদ্যোগ রয়েছে তা বলাই যায়। অফিস স্পোর্টস ফেডারেশন ও এনসিসির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন সংস্থার দলের সিনিয়র ক্রিকেটাররা। 

NCC Inter office cricket league cum Knockout tournament 2026 এর সূচনা হল বৃহস্পতিবার ময়দানে। এদিন দুটি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। একদিকে মুখোমুখি হয় AG Bengal vs Eastern Railway Dsa। অপরম্যাচে মুখোমুখি হয় WBSEB VS COAL INDIA । টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, অফিস স্পোর্টস ফেডারেশনের ক্রিকেট সচিব প্রণব ভট্টাচার্য, সিএবির সদস্য শ্রীমন্ত কুমার মল্লিক, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার কর্ণধার শান্তনু মিত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথি এবং সিএবির বেশ কিছু সদস্য। এদিন খেলা শুরুর আগে দুটি ম্যাচে অংশগ্রহণকারী দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সাফল্য কামনা করেন অভিষেক ডালমিয়া সহ উপস্থিত অতিথিরা।

২৪ টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চলবে আগামী বেশ কয়েক মাস। উল্লেখ্য ক্রিকেটারদের কর্মসংস্থান তৈরির জন্য এই ধরনের অফিস লিগ টুর্নামেন্টের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান উপস্থিত অতিথিরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular