ময়দান আপডেট: সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে মঙ্গলবার বিদায় নিয়ে নিল রাজস্থান, তামিলনাড়ু, অসম ও বাংলা। ফলে এবার সেমিফাইনালে শেষ চারের লড়াই। মঙ্গলবার একই দিনে অসমের দুটি মাঠে সকালে ও দুপুরে মিলিয়ে চারটে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল রেলওয়ে ও রাজস্থান। এই ম্যাচে ২-০ গোলে রাজস্থানকে হারিয়ে সেমিফাইনালে উঠে এল রেলওয়ে।
Railways 2 (Saurabh Bhanwala 78’, Johnson Joseph Mathews 83’)
Rajasthan 0

অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ও পঞ্জাব। এই ম্যাচ ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটের পরে ১-১ ফলাফল ছিল। ম্যাচ ড্র হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-১ এ জয় লাভ করে পঞ্জাব।
Punjab 1 (Jatinder Singh Rana 37’)
Tamil Nadu 1(M Umashankar 84’ ) 4-1 in a penalty

তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ও অসম। উল্লেখ্য গতবার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার কাছে হেরে রানার্স হয়েছিল কেরালা। আর এবার কোয়ার্টারে এদিন অসমকে অতি সহজেই ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে এল কেরালা।
Kerala 3 (Manoj M 17’, Muhammed Ajsal 44’, Aboobacker Dilshad 90+2’)
Assam 0

আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। আর এই ম্যাচ গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ৩-২ গোলে বাজিমাৎ সার্ভিসেসের। বাংলার সফর শেষ করে শেষ চারে তারা।
West Bengal 0 (2)
Services 0 (3) P

ফলে ৫ তারিখ সন্তোষ ট্রফির প্রথম সেমিফাইনালে খেলতে নামবে পঞ্জাব ও কেরালা। আর একইদিনে দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে সার্ভিসেস ও রেলওয়ে। উল্লেখ্য গতবার সন্তোষ ট্রফিতে বাংলার কাছে সেমিফাইনালে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছিল সার্ভিসেস। আর এবার বাংলাকে হারিয়েই সেমিতে জায়গা করে নিয়েছে তারা।
কোয়ার্টারেই ছন্দপতন বাংলার! সার্ভিসেসের কাছে টাইব্রেকারে হেরে বিদায় সঞ্জয় সেনের দল
