অনির্বাণ নাহা, প্রতিনিধি
ময়দান আপডেট: ইস্টবেঙ্গল ক্লাবের মুকুটে নয়া পালক। ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডের উদ্বোধন করা হল শুক্রবার। কৃত্রিম ঘাসের দ্বারা তৈরি এই মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত চাঁদেরহাট। উপস্থিত ছিলেন ময়দানের সমস্ত দিকপাল খেলোয়াররা। একদিকে যেমন উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। তেমনই উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং লাল হলুদ দলের সমস্ত ক্লাব কর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে খেলা বহু প্রাক্তন কিংবদন্তি ফুটবলার, কোচ থেকে বর্তমান অনেক ফুটবলাররাও।

ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডেই এদিন দুটি ফেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। দুদলকে নেতৃত্ব দেন যথাক্রমে তুষার রক্ষিত এবং বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই। নেতৃত্বের আর্মব্যান্ড যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেজ ব্যারেটো। এদিন লাল-হলুদ জার্সিতে আ্যস্ট্রোটার্ফে খেলতে দেখা যায় মেহেতাব হোসেন ,রহিম নবি, অসীম বিশ্বাস, অ্য়ালভিটো থেকে সুলে মুসা, দীপঙ্কর রায়, ড্যানশন দেবদাস, অন্যদিকে শিশির ঘোষ, চন্দন দাস, সঞ্জয় মাঝি, ব্যারেটো ,বাইচুং ভুটিয়া।

ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল ক্লাবের এই নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডের উদ্বোধনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি থেকে প্রাক্তন ফুটবলাররা। এই আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডে যেমন জুনিয়র ফুটবলাররা প্রশিক্ষণ করতে পারবেন, তেমনি সিনিয়ররাও প্রয়োজনে খেলতে পারবে। যা ক্লাবের ঐতিয্য ও গুনগতমানকে সমৃদ্ধ করবে তা বলা যেতেই পারে।
মেলালেন তিনি মেলালেন! ১৭ নম্বর লাল-হলুদ জার্সিতে মেলবন্ধন ইস্টবেঙ্গল মাঠে
