সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: ডায়মন্ড হারবার এফসির উঠতি বাঙালি যুব ফুটবলার সূরজ কুজুর। বাড়ি হাওড়ার আন্দুলে। এই বছরই প্রথমবার কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশনের বড় ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেন তিনি। তবে ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি ভালোবাসা ছিল সূরজের। তাঁর বাবা সহ পরিবারের লোকেরা স্বপ্ন দেখতো ছেলে একদিন বড় ফুটবলার হবে। তাই পাড়ার মাঠ থেকে শুরু করে দাশনগরে নবীন ক্রীড়া সংসদে ফুটবল খেলার জার্নি শুরু হয় তাঁর। প্রথম কোচ দেবাশিস পাঠক। সূরজের পরিবারে রয়েছেন মা,বাবা, দাদা ও দিদি। বাবা একটা ছোট কারখানায় কাজ করেন, আর মা প্রতিবন্ধী বাচ্ছাদের দেখাশোনার কাজ করেন। ফলে পরিবারে রয়েছে আর্থিক অভাব-অনটন। সেই প্রতিবন্ধকতাকে জয় করেই এগিয়ে চলেছে সূরজ।
হাওড়ার আন্দুলের ডিফেন্ডার সূরজ কুজুর এর আগে ফাস্ট ডিভিশন ক্লাব ইয়ং কর্নারে খেলেছে। তবে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবে এই বছরই প্রথমবার। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও, ছেলেকে সমস্ত রকম খেলার বিষয়ে সহযোগিতা করেন পরিবারের সকলেই। মাঠে ছেলের খেলাও দেখতে আসেন। তবে সূরজ কুজুরের স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা। পাশাপাশি কলকাতা ময়দানের তিন প্রধানের মধ্যে তাঁর ছোট থেকেই তাঁর পছন্দের ক্লাব মোহনবাগান। আসলে সূরজ যে মনে-প্রাণে একজন মোহনবাগান সমর্থক তা প্রকাশ্যে স্বীকারই করে নিলেন। ফলে একদিন সবুজ-মেরুন জার্সিতেও খেলার স্বপ্ন দেখে সে।

পছন্দের ফুটবলার ভারতীয়দের মধ্যে সুনীল ছেত্রী, আর বিশ্বের মধ্যে নেইমার জুনিয়র। সবমিলিয়ে তাঁর ছোটবেলার কোচ দেবাশিস পাঠকের অনুপ্রেরণায়, আগামী দিনে ডায়মন্ড হারবার এফসির উঠতি প্রতিভা সূরজ কুজুর জীবনের সমস্ত বাধা অতিক্রম করে, এগিয়ে যেতে চায়। দেশের নাম উজ্জ্বল করতে চায়। আর ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকেও সূরজের ভবিষ্যৎ জীবনের জন্যও রইল একরাশ শুভ কামনা।
RFDL-এর ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় অধরা মোহনবাগানের
