Wednesday, March 4, 2026
Homeক্রিকেটজোড়া সুপার ওভারের থ্রিলার লড়াইয়ে আফগানদের আটকে দিল প্রোটিয়ারা

জোড়া সুপার ওভারের থ্রিলার লড়াইয়ে আফগানদের আটকে দিল প্রোটিয়ারা

প্রথমে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান দুই দলই তোলে ১৮৭ রান। এরপর প্রথম সুপার ওভারে দুই দলই তোলে ১৭ রান। ফলে ফের সুপার ওভার করতে হয়। আর সেখানেই প্রোটিয়ারা তোলে ২৩ রান। কিন্তু আফগানরা ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে।

ময়দান আপডেট: টান-টান উত্তেজনা থ্রিলারে ভরা লড়াইয়ে নয়া নজির গড়ল সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ। কার্যত বিশ্বকাপের ময়দানে চমকে দিল আফগানরা। সাউথ আফ্রিকার কাছে ভাগ্যের পরিহাসে হারলেও, ক্রিকেটে তাঁদের সাফল্যের নয়া মাইলস্টোন দেখালেন রশিদ খান, রহেমাতুল্লা গুরবাজরা। পাশাপাশি টি-২০ বিশ্বকাপে এতটা হাইভোল্টেজ ডুয়েল শেষ কবে হয়েছে তাও ভাবতে হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অবশ্য এদিন একই ম্যাচে দুইবার জেতার সুযোগ আসলেও, শেষ পর্যন্ত আটকেই গেল আফগানিস্তান।  

এদিন ম্যাচ টাই হয়ে খেলা গড়াল দ্বিতীয় সুপার ওভার পর্যন্ত। প্রথমে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান দুই দলই তোলে ১৮৭ রান। প্রথম ব্যাট করে সাউথ আফ্রিকা তোলে ৬ উইকেটে ১৮৭ রান। ৬১ রান করেন রায়ান রিকেলটন। ৫৯ রান করেন কুইন্টন ডি-কক। আফগানদের হয়ে ৩ উইকেট নেন আজমাতুল্লা ওমরজাই। ২ উইকেট নেন রশিদ খান।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও ১৮৭ রানে অলআউট হয়ে যায়। ৪২ বলে ৮৪ রানের একটা দুর্দান্ত ইনিংস দলকে উপহার দেন রহেমাতুল্লা গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার ও ৭ টা ছয়। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন নুঙ্গি ইনগিডি। ফলে ম্যাচ চলে যায় সুপার ওভারে। 

প্রথম সুপার ওভারে দুই দলই তোলে ১৭ রান। আজমাতুল্লা ওমরজাই করেন ৫ বলে ১৬ রান। সাউথ আফ্রিকাও ১৭ রান তোলে ১ উইকেটে। ফলে ফের সুপার ওভার করতে হয়। আর সেখানেই প্রোটিয়ারা তোলে ২৩ রান। ৪ বলে ১৬ রান করেন ডেভিড মিলার।

কিন্তু আফগানরা ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। রহেমাতুল্লা গুরবাজ ৪ বলে ১৮ রানে আউট হয়ে যান। ফলে জিতে নেয় সাউথ আফ্রিকা। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular