Sunday, March 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলপ্রথমবার বিদেশী ফুটবলার ছাড়া আইএসএলে নামছে কোন দল! যদিও আত্মবিশ্বাসী মেহেরাজ

প্রথমবার বিদেশী ফুটবলার ছাড়া আইএসএলে নামছে কোন দল! যদিও আত্মবিশ্বাসী মেহেরাজ

জামশেদপুর অনেক বেশি দিন অনুশীলনের সময় পেয়েছে। সেখানে মাত্র ১৫ দিনের অনুশীলনে খেলতে নামছে মহামেডান। কাজটা কঠিন হলেও,চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেহেরাজউদ্দিন ওয়াডু।

ময়দান আপডেট: দেশের আইএসএলের ইতিহাসে প্রথমবার কোনও দল বিদেশী ফুটবলার ছাড়া সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের নিয়ে খেলতে নামছে। এমনই ছবি এইবার দেখা যাবে বাংলার তিন প্রধানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল দলে। গত মরসুমে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে যোগ দিয়েছিল সাদা-কালো বাহিনী। তবে স্পনসর সমস্যা থেকে শুরু করে ক্লাবের অন্তবর্তী বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে মহামেডান স্পোর্টিং। ফলে প্রথমবার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে সুযোগ পেলেও সমর্থকদের মন ভরাতে পারেনি মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। লিগ টেবিলে সবার শেষে পয়েন্ট টেবিলে শেষ করে মহামেডান স্পোর্টিং। ফলে এই মরসুমে আদৌও আইএসএলে খেলতে পারবে কিনা তাই নিয়ে সংশয় দেখা দেয়।

আর্থিক সমস্যার জন্য গত মরসুমে বেতন পাননি অনেক ফুটবলাররাই। সমস্ত বিদেশী ফুটবলারদের ছেড়ে দেয় মহামেডান। এমনকি দলের কোচ থেকে শুরু করে বেশ কিছু বিদেশী ফুটবলারদের টাকা না মেটানোয় মহামেডানের নামে ফেডারেশনে অভিযোগ জানিয়েছিলেন কিছু বিদেশী ফুটবলার। ফলে ট্রান্সপার ব্যান খেয়ে যাওয়ায়, এই বছর কোনও বিদেশী ফুটবলারকে সই করাতে পারেনি মহামেডান। তাই শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়েই শেষ পর্যন্ত গত ১৫ দিন হল আইএসএলের অনুশীলন শুরু করে মহামেডান। 

১৫ ফেব্রুয়ারি আইএসএল শুরুর দ্বিতীয় দিনে জামশেদপুর এফসির ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবার আইএসএলের সফর শুরু করবে মহামেডান। এবারও মহামেডানের হোম গ্রাউন্ড কিশোরভারতী। তবে রবিবার জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে রবিবার সকালে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করলেন মহামেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু এবং দলের ফুটবলার গৌরব বোরা। সাংবাদিক সম্মেলনে মেহেরাজ বলেন, জামশেদপুর অনেক বেশি দিন অনুশীলনের সময় পেয়েছে। সেখানে মাত্র ১৫ দিনের অনুশীলনে খেলতে নামছে মহামেডান। কাজটা কঠিন হলেও,চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেহেরাজউদ্দিন ওয়াডু। পাশাপাশি বাঙালি এবং ভারতীয় ফুটবলাররা বিদেশী প্লেয়ার না থাকায় অনেক বেশি গেম টাইম পাবে বলেও জানান কোচ। গৌরব বোরা বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। উল্লেখ্য, এবার আইএসএলে অবনমন চালু হচ্ছে। ফলে পয়েন্ট টেবিলে যারা সবার শেষে থাকবে তারা পরের বার আইলিগে নেমে যাবে। সুতরাং সেই বিষয়টাও যথেষ্ট চাপে রাখবে সাদা-কালো বাহিনীকে। 

রবিবার ভারত-পাক মহারণ, কলম্বোর টার্নিং উইকেটে ৫ স্পিনারে ভারতকে চাপে রাখার কৌশল পাকিস্তানের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular