Sunday, March 1, 2026
Homeফুটবলইস্পাত নগরিতে মহামেডানকে প্রথম ম্যাচেই আটকে দিলেন প্রাক্তন বিদেশী ইস্টবেঙ্গলি তারকা !

ইস্পাত নগরিতে মহামেডানকে প্রথম ম্যাচেই আটকে দিলেন প্রাক্তন বিদেশী ইস্টবেঙ্গলি তারকা !

মাত্র দুই সপ্তাহ অনুশীলন করে যেখানে এদিন খেলতে নামে মহামেডান, সেখানে নিজেদের ঘরের মাঠে প্রায় এক মাসের কাছাকাছি অনুশীলন করে এদিন মাঠে নেমেছিল জামশেদপুর। আর সেই সুযোগটাই কাজে লাগাল তারা

ময়দান আপডেট: প্রাক্তন ইস্টবেঙ্গলি মাদিহ তালালের গোলে হার দিয়ে আইএসএল অভিযান শুরু মহামেডান স্পোর্টিং-এর। ১-০ গোলে নিজেদের ঘরের মাঠে টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জয়ী জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে হারলেও, মহামেডানের প্রচেষ্টা প্রশংসিত হবে এবারের আইএসএলে। তার কারণ কোনও বিদেশী ফুটবলার ছাড়া সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের নিয়ে এবারের আইএসএলের মতো দেশের সেরা টুর্নামেন্টে খেলতে হবে সাদা-কালো বাহিনীকে। যেহেতু তাদের ট্রাইপারব্যান রয়েছে। ফলে কোনও বিদেশী ফুটবলার সই করাতে পারেনি মহামেডান। যার ফলে ম্যাচের আগের দিনই সাংবাদিক সম্মেলনে কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু জানান, আইএসএলের ইতিহাসে প্রথমবার কোনও দল বিদেশী ছাড়া খেলবে। ফলে কাজটা মোটেও সহজ নয় মহামেডানের জন্য। তবে বিদেশী না থাকায় ভারতীয় এবং বাঙালি ফুটবলাররা অনেক বেশি গেম টাইম পাবে এটা স্বাভাবিক। পাশাপাশি মাত্র দুই সপ্তাহ অনুশীলন করে যেখানে এদিন খেলতে নামে মহামেডান, সেখানে নিজেদের ঘরের মাঠে প্রায় এক মাসের কাছাকাছি অনুশীলন করে এদিন মাঠে নেমেছিল জামশেদপুর। আর সেই সুযোগটাই কাজে লাগাল তারা। ১ গোলে জিতলেওস ভালো লড়াই করেছে জামশেদপুর। 

আর উল্লেখ্য এবার জামশেদপুরের দলে রয়েছেন একাধিক প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার। যেমন মাদিহ তালাল, মেসি বাউলি, হিরা মণ্ডল। আর ইস্পাত নগরিতে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় জামশেদপুর। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন তারা। ৯ মিনিটে ইস্টবেঙ্গলের প্রাক্তনী তালালের গোলে এগিয়ে যায় জামশেদপুর। ১২ মিনিটে দারুণ সুযোগ পায় জামশেদপুর। ২২ মিনিটে মেসি বাউলির গোল অফ সাইডের জন্য বাতিল হয়। ২৮ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন লাল-হলুদের এই প্রাক্তনী। ৩০ মিনিটে প্রথম সুযোগ আসে মহামেডানের সামনে। ৩৫ মিনিটে আদিসন সিংয়ের গোলে এগিয়ে যেতেই পারত। কিন্তু সাইড নেটে মেরে বসেন সাদা-কালো ফুটবলার। ৪৭ মিনিটে পিছিয়ে পড়তে পারত মহামেডান। পোস্ট বাঁচিয়ে দেয় তাদের। এরপরও দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করে দুই দলই। তবে গোলের দেখা মেলেনি। ফলে ১-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়েই সফর শুরু করল জামশেদপুর এফসি।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন বিদেশীতেই নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে!

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular