Friday, March 6, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলশহরে হাজির লাল-হলুদের ষষ্ঠ বিদেশী ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গ

শহরে হাজির লাল-হলুদের ষষ্ঠ বিদেশী ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গ

Anton Søjberg ডেনমার্কের ফাস্ট ডিভিশন লিগের অন্যতম তারকা ফুটবলার হিসাবেই পরিচিত। ২০১৬ সাল থেকে যুব ফুটবলার হিসাবে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। পাশাপাশি সিনিয়র দলের হয়েও ইউরোপ ও আমেরিকার একাধিক বড় ক্লাবের জার্সিতে খেলেছেন অ্যান্টন সোজবার্গ।

ময়দান আপডেট: এবারের আইএসএলে কোচ অস্কার ব্রুঁজোর কাছে দলের সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। বছরের পর বছর আইএসএলে ব্যর্থতা নিয়েই চলতে হয় ইস্টবেঙ্গলকে। এবারও ডুরান্ড থেকে সুপার কাপে দলের সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে লাল-হলুদ সমর্থকরা এবার আইএসএল ট্রফিটা প্রথমবারের জন্য নিজেদের ক্লাবে দেখতে চান। গতবারও ভালো দল গঠন করেও, নিরাস হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আর এইবার আইএসএলের আগে দলের দুই বিদেশী হামিদ আহদাদ ও হিরোসি ইবুসুকিকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ফলে নতুন দুই বিদেশী ফুটবলার কবে দলে যোগ দেবেন সেই অপেক্ষায় ছিলেন সমর্থকরা। পঞ্চম বিদেশী হিসাবে দলে যোগ দিয়েই প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দলকে অভিষেক ম্যাচেই জোড়া গোল উপহার দিয়ে, মন জয় করে নিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজ্জেজারি। ৩ গোলে জিতে সফর শুরু করেছে লাল-হলুদ বাহিনী। ফলে প্রত্যাশাটা এখন বেড়ে গেল হাজারোগুন। 

আর এবার ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশী ফুটবলার হিসাবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডেনমার্কের ২৫ বছর বয়সি সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গ। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন তিনি। দলের সঙ্গে অনুশীলন সেরে মনে করা হচ্ছে খুব দ্রুত ইউসুফ ইজ্জেজারির পাশে থেকে, দলের গোলমেশিন হয়ে উঠবেন ডেনমার্কের এই তারকা বিদেশী। Anton Søjberg ডেনমার্কের ফাস্ট ডিভিশন লিগের অন্যতম তারকা ফুটবলার হিসাবেই পরিচিত। ২০১৬ সাল থেকে যুব ফুটবলার হিসাবে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। পাশাপাশি সিনিয়র দলের হয়েও ইউরোপ ও আমেরিকার একাধিক বড় ক্লাবের জার্সিতে খেলেছেন অ্যান্টন সোজবার্গ। তবে এবার তাঁর ডেস্টিনেশন ইউরোপ-আমেরিকা ছেড়ে সরাসরি এশিয়া মহাদেশের ভারতের অন্যতম সেরা ক্লাব কলকাতার ইস্টবেঙ্গল এফসি। তবে শেষ পর্যন্ত কলকাতার মাটিতে লাল-হলুদ সমর্থকদের কতটা খুশি তিনি করতে পারেন সেটাই দেখার। তবে তাঁর দলে যোগদান ইস্টবেঙ্গলকে অনেকটাই শক্তি বাড়াবে বলে আশাবাদী কোচ অস্কার ব্রুজোঁ সহ দলের অফিসিয়ালরা। 

লাল-হলুদ জার্সিতে অভিষেকেই জোড়া গোল স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারির, ৩-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular