Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলভারতীয় ফুটবলারদের নিয়েই ঘরের মাঠে এফসি গোয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মহামেডান

ভারতীয় ফুটবলারদের নিয়েই ঘরের মাঠে এফসি গোয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মহামেডান

দলের অধিকাংশ ফুটবলাররা রয়েছেন যারা কোনও দিন আইএসএলে এর আগে খেলেননি। ফলে অভিজ্ঞতার বিচারেও অনেকটাই এগিয়ে থেকে শুক্রবার মহামেডানের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। অপরদিকে এফসি গোয়া অবশ্য প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইন্টার কাশির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। সুতরাং গোয়াও খুব একটা মন ভরাতে পারে নি প্রথম ম্যাচে।

সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: গত মরসুমে আইএসএলে লিগ টেবিলে সবার লাস্টে থেকে সফর শেষ করেছিল মহামেডান স্পোর্টিং। আর এই বছর থেকে লিগে শুরু হচ্ছে রেলিগেশেন রাউন্ড। ফলে এইবার যে দল সবার শেষে থাকবে পয়েন্ট টেবিলে তারা আইএসএল থেকে নেমে,আইলিগে খেলতে হবে পরের বছর। ফলে এইবার যথেষ্ট সচেতন থাকতে হবে মহামেডান স্পোর্টিংকে। অথচ এই মরসুমে আইএসএলের ইতিহাসে প্রথমবার কোনও বিদেশী ছাড়া কোনও একটি দল খেলছে। ফলে মহামেডান স্পোর্টিংয়ের পক্ষে অন্যান্য দলের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার কাজটা যথেষ্ট কঠিন হতে চলেছে তা স্পষ্ট। তবে বিদেশী ফুটবলার দলে না থাকায় ভারতীয় অন্য রাজ্যের ফুটবলার এবং বাঙালি ফুটবলাররা অনেক বেশি গেম টাইম পাবেন, সেটা স্বীকার করে নেন মহামেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। 

প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হারের পর শুক্রবার নিজেদের ঘরের মাঠে কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলে মহামেডান স্পোর্টিং-এর প্রতিপক্ষ এফসি গোয়া। প্রথম ম্যাচ অ্যাওয়ে থাকায় সমর্থকদের উপস্থিতি ছিল না। আর সেই ম্যাচে প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মাদিহ তালালের গোলে ১-০ ব্যবধানে হার দিয়ে সফর শুরু করে সাদা-কালো বাহিনী। তবে এবার হোম গ্রাউন্ডে খেলা হওয়ায়, শুক্রবার সমর্থকদের উপস্থিতি মহামেডানকে অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে বলে আশাবাদী মেহেরাজ। যদিও তিনি জানান, গোয়া যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আর মহামেডান যেখানে ১৫ দিনের অনুশীলনে আইএসএলে খেলতে নেমেছে, সেখানে অনেক আগে থেকে অনুশীলনের মধ্যে ছিলেন গোয়ার ফুটবলাররা। ফলে তাদের বিরুদ্ধে জেতার কাজটা বেশ চ্যালেঞ্জিং। তবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেই সাংবাদিক সম্মেলনে বার্তা দিলেন মহামেডান কোচ।

পাশাপাশি তিনি জানান, দলের অধিকাংশ ফুটবলাররা রয়েছেন যারা কোনও দিন আইএসএলে এর আগে খেলেননি। ফলে অভিজ্ঞতার বিচারেও অনেকটাই এগিয়ে থেকে শুক্রবার মহামেডানের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। অপরদিকে এফসি গোয়া অবশ্য প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইন্টার কাশির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। সুতরাং গোয়াও খুব একটা মন ভরাতে পারে নি প্রথম ম্যাচে।

ফলে শুক্রবার মহামেডানের বিরুদ্ধে প্রথম জয় পেতে মুখিয়ে থাকবেন মানালো মার্কোয়েজের দল। সবমিলিয়ে একদিকে একঝাঁক ভারতীয় ফুটবলার, অন্যদিকে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী গোয়ার দলের মধ্যে একটা ভালো ম্যাচের অপেক্ষায় কিশোরভারতী।  

নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়ের পর এবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular