Sunday, March 1, 2026
Homeক্রিকেটআজ শুরু বিশ্বকাপের শেষ আটের মহাযুদ্ধ, নামছে পাকিস্তানের বিরুদ্ধে কিউয়িরা

আজ শুরু বিশ্বকাপের শেষ আটের মহাযুদ্ধ, নামছে পাকিস্তানের বিরুদ্ধে কিউয়িরা

নিউজিল্যান্ড গ্রুপ ডি-তে চার ম্যাচ খেলে আফগানিস্তান, ইউএই ও কানাডার বিরুদ্ধে জয় লাভ করে। একমাত্র সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে কিউয়িরা।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। আজ থেকে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই। যেখানে গ্রুপ ওয়ানে রয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। আর গ্রুপ টু-তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দলেরাই নিজেদের গ্রুপের দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তার থেকে পয়েন্টের বিচারে দুটি গ্রুপ থেকে দুটি করে দল উঠে আসবে সেমিফাইনালে। ফলে সব দলকেই খেলতে হবে নিজের গ্রুপের দলের সঙ্গে তিনটি করে ম্যাচ। আর আজ সুপার এইটে প্রথম ম্যাচে কলম্বোতে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

পাকিস্তান ছিল গ্রুপ এ-তে। তারা কেবলমাত্র ভারতের কাছে হারে। বাকি তিনটি ম্যাচে আমেরিকা, নেদারল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে জায়গা করে নেয়।

অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ ডি-তে চার ম্যাচ খেলে আফগানিস্তান, ইউএই ও কানাডার বিরুদ্ধে জয় লাভ করে। একমাত্র সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে কিউয়িরা। নিউজিল্যান্ডকে সুপার এইটে খেলতে হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে আজ পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শেষ আটের সফর শুরু করতে মুখিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আর পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ পাঁচবারের টি-২০ লড়াইয়ে ৪ বার জিতেছে নিউজিল্যান্ড। একবার পাকিস্তান। ফলে সালমার আঘাদের বিরুদ্ধে মিচেল স্যান্টনারদেরও ফেভারিট হিসাবে ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ঘরের মাঠে এফসি গোয়ার কাছেও ২-০ গোলে আটকে গেল মহামেডান স্পোর্টিং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular