Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলপ্রথমার্ধের শেষ মিনিটে জেমি ম্যাকলারেনের গোল, প্রথমার্ধে ১-০ এগিয়ে মোহনবাগান

প্রথমার্ধের শেষ মিনিটে জেমি ম্যাকলারেনের গোল, প্রথমার্ধে ১-০ এগিয়ে মোহনবাগান

খেলার ৪৯ মিনিটে চেন্নাইয়ের গোলরক্ষককে কার্যত বোকা বানিয়ে সহজেই গোল করে মোহনবাগানকে প্রথমার্ধের শেষে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ফলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। 

ময়দান আপডেট: ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে মরসুম শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্টস। প্রথম ম্যাচেই দলকে গোল উপহার দেন জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড। আর সোমবার যুবভারতীতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। তবে এদিনও দল অপরিবর্তিত রেখে মাঠে নামে সার্জিও লোবেরার নেতৃত্বে সবুজ-মেরুন বাহিনী। তবে এদিন ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন চেন্নাইয়ের ফরোয়ার্ড ইরফান ওয়ার্ডাড। উল্টোদিকে অনেকটাই ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা যায় মোহনবাগানকে। ১২ মিনিটে রবসনের কর্ণারে একটা ভালো দূরপাল্লার শট নেন অনিরুদ্ধ থাপা, যদিও গোল আসেনি। এরপর ২০ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের একটা শট প্রতিহত করে দেন চেন্নাইয়ের গোলরক্ষক মহম্মদ নাওয়াজ। ২৭ মিনিটে মেহেতাব সিং এর সঙ্গে মাথায়-মাথায় সংঘর্ষ হয় চেন্নাইয়ের গোলরক্ষক মহম্মদ নাওয়াজের। ফলে দুইজনেই চোট পান। তবে মেহেতাবের হালকা চোট লাগলেও, মহম্মদ নাওয়াজের চোট গুরুতর। ফলে নাওয়াজকে তুলে নিয়ে ৩২ মিনিটে বিকল্প গোলকিপার হিসাবে চেন্নাইয়ান এফসি মাঠে নামায় বাঙালি গোলরক্ষক শমীক মিত্রকে। 

ম্যাচের ৩৬ মিনিটে চেন্নাইয়ের ফুটবলার ইরফানকে আঘাত করেন অভিষেক সিং। ফলে হলুদ কার্ড দেখানো হয় অভিষেককে। তবে প্রথমার্ধে ঘন-ঘন আক্রমণে মোহনবাগান উঠলেও, অনবদ্য ডিফেন্সের মাধ্যমে সবুজ-মেরুন ফুটবলারদের আক্রমণ রুখে দেন চেন্নাইয়ের ফুটবলাররা। ৪২ মিনিটে লিস্টনের শটে গোলের সুযোগ তৈরি হয় তবে চেন্নাইয়ের পোস্টে লেগে বল ফিরে আসে, ফলে কোনও গোল আসেনি। ম্যাচে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় প্রথমার্ধে। তবে খেলার ৪৯ মিনিটে চেন্নাইয়ের গোলরক্ষককে কার্যত বোকা বানিয়ে সহজেই গোল করে মোহনবাগানকে প্রথমার্ধের শেষে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ফলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular