Sunday, March 1, 2026
Homeক্রিকেটবিশ্বকাপের সেমিফাইনালের কঠিন সমীকরণ টিম ইন্ডিয়ার ! কোন পথে সেমিতে? দেখুন

বিশ্বকাপের সেমিফাইনালের কঠিন সমীকরণ টিম ইন্ডিয়ার ! কোন পথে সেমিতে? দেখুন

চেন্নাইয়ের চিপকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টার্নিং উইকেটে খেলা হওয়ায় অনেকটাই সুবিধা পাবেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপরা। সেক্ষেত্রে ভারত যে বৃহস্পতিবার তিন স্পিনারে নামবে তা নিশ্চিত। সেখানে ওয়াশিংটন খেলবেন নাকি কুলদীপ বা অক্ষরকে রাখা হবে সেটাই দেখার।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে অনেকটাই চাপে গৌতম গম্ভীরের দল। গ্রুপ পর্বে চার ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠলেও, কেবলমাত্র একটি ম্যাচে হারই দলের ভাবমূর্তি বদলে দিয়েছে। সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের বিরাট ব্যবধানে হারের পর সেমিফাইনাল খেলতে হলে, এখন বহু কঠিন অঙ্কের সম্মুখহীন হতে হবে ভারতীয় দলকে। পরের দুই ম্যাচে বৃহস্পতিবার ২৬ তারিখ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং ১ তারিখ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাধ্যতামূলক ভাবে জেতা ছাড়া কোনও উপায় নেই সূর্যকুমার যাদবদের সামনে। শুধুমাত্র জেতাই শেষ কথা নয়, জিততে হবে দুই ম্যাচেই বড় ব্যবধানে। এরপরও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলির দিকে। কারণ ভারতের সমীকরণ আরও জটিল করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার ১০৭ রানের বিশাল ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ক্যারিবিয়ানরা। রানরেটের বিচারে তারা অনেক এগিয়ে সাউথ আফ্রিকা ও ভারতের থেকে। আর ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকা। তৃতীয় স্থানে ভারত।

বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকে সন্ধ্যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে, ভারতের সেমিফাইনালের অঙ্কটা আরও কঠিন করে দিতে পারে, বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদে অনুষ্ঠিত সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্জিজ ম্যাচ। কারণ এই ম্যাচে যদি কোনও ভাবে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তাহলে তাদের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয় বড় রানের ব্যবধানে, তাহলে হয়তো পরের দুই ম্যাচে জিতেও রানরেটের বিচারে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে সূর্যকুমার যাদবের দলকে।

টি-২০ বিশ্বকাপে রানরেটের বিচারে যেহেতু ক্যারিবিয়ানরা অনেক উপরে রয়েছে, ফলে ভারতকে সেমিফাইনালে যেতে হলে মূল টার্গেট করতে হবে জিম্বাবোয়ে ম্যাচে বিরাট রানের ব্যবধানে জিতে রানরেটের ব্যবধান কমানো। ওয়েস্ট ইন্ডিজ়ের নেট রান রেট ৫.৩৫০। দক্ষিণ আফ্রিকার ৩.৮০০। ভারত এবং জ়িম্বাবোয়ের সংগ্রহে কোনও পয়েন্ট নেই। ভারতের নেট রান রেট -৩.৮০০ এবং জ়িম্বাবোয়ের -৫.৩৫০। ফলে নেট রান রেটে ব্যবধান মুছতে সিকন্দর রাজার দলকে ১০০ বা তার বেশি রানের ব্যবধানে হারাতে হবে ভারতকে। ভারত প্রথমে ব্যাট করে ২২০ রান করলে জিম্বাবোয়েকে ১২০ বা তার কম রানে অলআউট করতে হবে। তা হলে নেট রানরেটে সূর্যেরা চাপে ফেলতে পারবেন দক্ষিণ আফ্রিকাকে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিততে পারলে দ্বিতীয় স্থানে থেকে রানরেটের বিচারে শেষ চারে পৌঁছে যাবে ভারত।

আর চেন্নাইয়ের চিপকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টার্নিং উইকেটে খেলা হওয়ায় অনেকটাই সুবিধা পাবেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপরা। সেক্ষেত্রে ভারত যে বৃহস্পতিবার তিন স্পিনারে নামবে তা নিশ্চিত। সেখানে ওয়াশিংটন খেলবেন নাকি কুলদীপ বা অক্ষরকে রাখা হবে সেটাই দেখার। তবে এখন আপাতত জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে বড় রানে জিততে হবে ভারতকে। সেক্ষেত্রে টসও বড় ফ্যাক্টর হতে পারে। প্রথমে ভারত ফিল্ডিং পেলে জিম্বাবোয়ে যদিও কম রানে অলআউট হয়ে যায়, তাহলে হয়তো ভারত ম্যাচ জিতবে কিন্তু রানরেট কতটা কমানো সম্ভব হবে সেটা নিয়েও চিন্তা থাকবে টিম ইন্ডিয়ার। 

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই সেঞ্চুরি শুভম পুন্ডির, চালকের আসনে জম্মু-কাশ্মীর

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular