ময়দান আপডেট: বিশ্বকাপে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। কারণ এই ম্যাচের উপরেই অনেকটা নির্ভর করছিল ভারতের বিশ্বকাপের ভাগ্য। ভারতীয় ক্রিকেট সমর্থকরা প্রথম থেকেই চাইছিলেন এই ম্যাচে যেন সাউথ আফ্রিকা জয় লাভ করে। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্নই পূরণ হল। বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে শক্তিশালী ক্যারিবিয়ানদের সহজেই ৯ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা। আর এই জয়ের ফলে সুপার এইটে দুই ম্যাচেই জিতে সেমিফাইনালে চলে গেল সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে আসল সাউথ আফ্রিকা।

এদিন প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৮ উইকেটে ১৭৬ রান। যদিও এদিন শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। নুঙ্গি এনগিডি, রাবাডাদের বলের সামনে দ্রুত আউট হয়ে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। যদিও ব্যাকফুটে চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ভরসা যোগান জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। জেসন হোল্ডার করেন ৩১ বলে ৪৯ রান। রোমারিও শেফার্ড অপরাজিত থাকেন ৩৭ বলে ৫২ রানে। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন নুঙ্গি এনগিডি, ২ উইকেট করে নেন কাগিসো রাবাডা ও করবিন বশ।

আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা। শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি-কক ও আদিন মার্করাম। ডি-কক করেন ২৪ বলে ৪৭ রান। অন্যদিকে ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন আদিন মার্করাম। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৪ টে ছয়।

২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন রায়ান রিকালটন। ২৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে সাউথ আফ্রিকা। তাদের পরের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।
সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত জয় কিউয়িদের, ৪ উইকেট রচিন রবীন্দ্রার
