Thursday, April 16, 2026
Homeক্রিকেট৭২ রানে জিম্বাবোয়েকে হারিয়ে ভারত জিতলেও, ক্রিকেট প্রেমীদের মন জয় করলেন ব্রায়েন...

৭২ রানে জিম্বাবোয়েকে হারিয়ে ভারত জিতলেও, ক্রিকেট প্রেমীদের মন জয় করলেন ব্রায়েন বেনেট!

ভারত এই ম্যাচে বড় রানের ব্যবধানে জিততে পারলে রানরেটের বিচারে হয়তো দ্বিতীয় স্থানে উঠে আসতে পারত। কিন্তু জিতলেও, রানরেটের বিচারে দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ানরা, তৃতীয় স্থানেই রয়ে গেল ভারত। 

ময়দান আপডেট: বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ভারতের কাছে ৭২ রানে হারলেও, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মন জিতে নিল জিম্বাবোয়ে। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো হাইপ্রোফাইল দেশকে হারিয়ে একের পর এক অঘটন ঘটিয়ে বিশ্বকাপের সুপার আটে জায়গা করে নেয় সিকান্দর রাজার দল। আর এরপর শেষ আটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত লড়াই উপহার দিল তারা। যদিও ভারতের আড়াইশো রানের গন্ডি পেরিয়ে যাওয়া ২৫৬ রানের সামনে তাদের জেতা সম্ভব ছিল না। কিন্তু শেষ বল পর্যন্ত মরিয়া লড়াই চালিয়ে গেল জিম্বাবোয়ে। অনেকে হয়তো ভেবেছিলেন ভারত এই ম্যাচ অনায়াসে হাসতে-হাসতে ১৫০ রানের বেশি ব্যবধানে জয় পাবে। কিন্তু সেই ধারনা ভুল প্রমাণিত করে দিলেন ব্রায়েন বেনেট, সিকান্দর রাজারা।

ভারতীয় বোলারদের সামনে কার্যত ঝড়ো ব্যাটিং লাস্ট বল পর্যন্ত চালিয়ে গেলেন ব্রায়েন বেনেট। অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়ে ক্রিকেট দুনিয়ার মন জিতে নিলেন এই জিম্বাবোয়ের তারকা ব্যাটার। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করা হল না, তবে একটা সময় ভারতীয় বোলারদের সামনে আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন তিনি। ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন বেনেট। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ৬ টা ছয়। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। পাশাপাশি সিকান্দর রাজা করেন ২১ বলে ৩১ রান। জিম্বোবোয়ে তোলে ৬ উইকেটে ১৮৪ রান। ভারতের হয়ে এদিন দুর্দান্ত বল করে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। তবে ভারত এই ম্যাচে বড় রানের ব্যবধানে জিততে পারলে রানরেটের বিচারে হয়তো দ্বিতীয় স্থানে উঠে আসতে পারত। কিন্তু জিতলেও, রানরেটের বিচারে দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ানরা, তৃতীয় স্থানেই রয়ে গেল ভারত। ফলে আগামী ১ তারিখ ইডেনে ডু অর ডাই লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের। 

এদিন জিম্বাবোয়ে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই ভারতের হয়ে ঝড় তোলেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনরা। তবে স্যামসন ফিরে যান ২৪ রানে। এরপর ইশানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং অভিষেকের। অভিষেক শর্মা করেন ৩০ বলে ৫৫ রান। ইশান করেন ২৪ বলে ৩৮ রান। ১৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

এরপর হার্দিক ও তিলক বর্মা রীতিমতো সাইক্লোন তোলেন চিপকে। ২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত। 

সহজেই ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular