Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআজ আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি, মাদিহ তালালদের রুখতে তৈরি হিজ্জেজারি-সোজবার্গ জুটি 

আজ আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি, মাদিহ তালালদের রুখতে তৈরি হিজ্জেজারি-সোজবার্গ জুটি 

অধিনায়ক সাউল ক্রেসপোর হালকা ইনজুরি থাকলেও, তিনি ম্যাচে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। জামশেদপুরকে সমীহ করলেও, ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে উঠে আসায় এখন টার্গেট লাল-হলুদ কোচের।

ময়দান আপডেট: অনেক বছর পর আবারও আইএসএলে ছুটছে লাল-হলুদের অশ্বমেঘের ঘোড়া। মরসুম আসে, মরসুম যায়! কিন্তু ব্যর্থতা ও ট্রফির খড়ার হাতাশা কাটে না ইস্টবেঙ্গলের। ফলে দলের ম্যানেজমেন্ট থেকে কোচ ও ফুটবলারদের উপর অনেকটাই অভিমানি লাল-হলুদ সমর্থকরা। ফলে এবারের আইএসএলেও এখনও পর্যন্ত শেষ দুই ম্যাচে দলের খেলা দেখতে আশানুরূপ সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে নি। তবে সমর্থকরা গ্যালারি না ভরালেও, এবারের আইএসএলে এক আলাদা ছন্দে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল বাহিনীকে। এযেন এক নতুন ইস্টবেঙ্গল! অনবদ্য ফুটবল উপহার দিয়েছে দল। প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ৪-১ গোলে জয় লাভ করে অস্কোর ব্রুজোঁর দল। দুই ম্যাচে ৭ টা গোল করেছে তারা, খেয়েছে ১ টি গোল। ফলে বর্তমানে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলের থেকে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এফসি গোয়া।

ইস্টবেঙ্গল জার্সিতে ডেভিউ করেই দুই ম্যাচেই দলকে জোড়া গোল উপহার দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজ্জেজারি। দুই ম্যাচেই তাঁর এই মরসুমে ৪ টি গোল হয়ে গিয়েছে। গোল করাই শুধু নয়, দুর্দান্ত গোলগুলি করেছেন তিনি, যা এককথায় নজরকাড়া। পাশাপাশি অ্যাসিস্টেও বড় ভূমিকা যে তিনি নিতে পারেন তাও বুঝিয়ে দিয়েছেন। তবে এবার ইস্টবেঙ্গলের সামনে শুক্রবার কঠিন প্রতিপক্ষ জামশেদপুর এফসি। জামশেদপুরও দুই ম্যাচেই জিতে লাল-হলুদের বিরুদ্ধে খেলতে নামবে। তাঁদের দলে রয়েছে প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মাদিহ তালাল, মেসি বাউলিদের মতো ফুটবলাররা। ফলে জামশেদপুরের বিরুদ্ধে লড়াইটা যে ইস্টবেঙ্গলের জন্য মোটেও সহজ হবে না তা বেশ জানেন অস্কার। ফলে ওই ম্যাচে ইউসুফ হিজ্জেজারির সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশী ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গকে। তাঁকে জার্সি তুলে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার জানান, অ্যান্টন সোজবার্গের অভিষেক হতে চলেছে জামশেদপুর ম্যাচে। হিজ্জেজারি সমর্থকদের মন জয় করলেও, এবার সোজবার্গ কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার!  

পাশাপাশি লাল-হলুদ বাহিনীর এখন অন্যতম ভরসার জায়গা মিগুয়েল। প্রত্যেক ম্যাচে ম্যাচের সেরার পুরস্কার তাঁকে না দেওয়া হলেও, গেম মেকারের ভূমিকা পালন করছেন তিনিই। অসাধারণ পায়ের যাদু দেখাচ্ছেন মিগুয়েল। গোল করাতে বড় ভূমিকা নিচ্ছেন তিনি। পাশাপাশি সুযোগ পেলে তিনি নিজেও গোল করছেন। মিগুয়েলের মধ্যে কিংবদন্তি কিষানু দে-এর খেলা খুঁজে পাওয়া যাচ্ছে তা স্বীকার করেছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি থেকে শুরু করে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ফলে মিগুয়েলের উপর দলের আস্থা এখন অনেকখানি। পাশাপাশি চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাওরেশ মাহেশ সিং। এদিন অনুশীলনও করতে দেখা যায় তাঁকে। যদিও কেভিন সিব্বিলের ভারতে আসতে আরও কিছুদিন সময় লাগবে। অধিনায়ক সাউল ক্রেসপোর হালকা ইনজুরি থাকলেও, তিনি ম্যাচে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। জামশেদপুরকে সমীহ করলেও, ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে উঠে আসায় এখন টার্গেট লাল-হলুদ কোচের। ফলে এইবারের মরসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার যে ইস্টবেঙ্গল তা বলছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরাই। তবে শেষ পর্যন্ত তারা কতটা সাফল্য ধরে রাখতে পারে এখন সেটাই দেখার!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular