Sunday, March 1, 2026
Homeক্রিকেটপ্রথমবার রঞ্জি জয় সময়ের অপেক্ষা জম্মু-কাশ্মীরের, এগিয়ে ৪৭৭ রানে

প্রথমবার রঞ্জি জয় সময়ের অপেক্ষা জম্মু-কাশ্মীরের, এগিয়ে ৪৭৭ রানে

৯৪ রানে অপরাজিত উমরান ইকবাল। তাঁর ইনিংসে রয়েছে ১১ টা চার ও একটি ছয়। চতুর্থ দিনের শেষে জম্মু-কাশ্মীরের স্কোর ১৮৬ রানে ৪ উইকেট। এখনও পর্যন্ত ৪৭৭ রানে এগিয়ে জম্মু-কাশ্মীর।

ময়দান আপডেট: প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন সময়ের অপেক্ষা জম্মু-কাশ্মীরের। প্রথম ইনিংসে ৫৮৪ রান করে জম্মু-কাশ্মীর। জবাবে মাত্র ২৯৩ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামে জম্মু-কাশ্মীর। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১৮৬ রান। উল্লেখ্য কর্ণাটকের হয়ে একমাত্র সফল ব্যাটার হিসাবে ১৬০ রান করেন মায়াঙ্ক আগরওয়াল।

দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর আবারও ব্যাট করতে নামে। তাদের হয়ে ৯৪ রানে অপরাজিত উমরান ইকবাল। তাঁর ইনিংসে রয়েছে ১১ টা চার ও একটি ছয়। চতুর্থ দিনের শেষে জম্মু-কাশ্মীরের স্কোর ১৮৬ রানে ৪ উইকেট। এখনও পর্যন্ত ৪৭৭ রানে এগিয়ে জম্মু-কাশ্মীর। কর্ণাটকের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার।

ফলে একদিকে যখন জম্মু-কাশ্মীরের হয়ে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে নজর কেড়েছেন আকিব নবি, তেমনি দুই ইনিংসে কর্ণাটকের হয়ে ৭ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার। ফলে রঞ্জির শেষ দিন শনিবার। যতটা পারা যায় সময় কাটিয়ে ম্যাচ জিতে নেওয়ায় এখন সময়ের অপেক্ষা পরশ ডোগরার দলের কাছে। 

এডমুন্ডের গোলে জামশেদপুরের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular