Monday, March 23, 2026
Homeফুটবলডেম্পোর বিরুদ্ধে রবিবার ৩ পয়েন্ট পেতে মরিয়া ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা

ডেম্পোর বিরুদ্ধে রবিবার ৩ পয়েন্ট পেতে মরিয়া ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা

ডেম্পো তাদের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। ফলে ডেম্পো ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। 

সৌম্য দাশ, প্রতিনিধি 

ময়দান আপডেট: আইলিগ টু চ্যাম্পিয়ন হয়ে এই বছর থেকে আইলিগে অংশ নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। যদিও এই বছর থেকে ফেডারেশন এই আইলিগ টুর্নামেন্টের নাম বদল করে করেছে ইন্ডিয়ান ফুটবল লিগ। ইন্ডিয়ান ফুটবল লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে খুব একটা মন ভরাতে পারেনি কোচ কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি। কল্যাণীতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা। ফলে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকেই নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয় ম্যাচে রবিবার তাদের প্রতিপক্ষ ডেম্পো এসসি। ডেম্পো আইলিগে যতটা ভালো দল হিসাবেই পরিচিত। গত সুপার কাপে শক্তিশালী ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ডেম্পো। ফলে গোয়ার এই দলের বিরুদ্ধে নিজেদের লড়াইয়া যে বেশ কঠিন, ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নেন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। উল্লেখ্য ডেম্পো তাদের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। ফলে ডেম্পো ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। 

যদিও কল্যাণীতে নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায় কিছুটা সুবিধা অবশ্যই পাবে ডায়মন্ড হারবার। এদিন সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনার পাশাপাশি উপস্থিত ছিলেন ফুটবলার জবি জাস্টিন। তারা জানান, প্রথম ম্যাচটা খুব একটা ভালো যায়নি। পাশাপাশি রেফারির কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে ভালো ফুটবল উপহার দিতে মরিয়া থাকবে তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে বলেই সাংবাদিক সম্মেলন জানান জবি জাস্টিন। ৩ পয়েন্ট পাওয়ায় যে ডায়মন্ড হারবারের প্রধান লক্ষ্য তা স্পষ্ট করে দেন কিবু। 

জেমি ম্যাকলারেনের চার গোল, ৫-১ গোলে ওড়িশা এফসিকে উড়িয়ে শীর্ষেই রইল মোহনবাগান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular