ময়দান আপডেট: আইলিগে প্রথম জয় ডায়মন্ড হারবার এফসির। এদিন কল্যাণীতে ডেম্পো স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ডায়মন্ড হারবার। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে Antonio Moyano এর গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। Marcus Joseph এর গোলে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ডেম্পো। তবে ৭০ মিনিটে Hugo Díaz Rodríguez আবারও এগিয়ে দেন ডায়মন্ডকে। এরপর দুই দলই গোলের প্রচেষ্টা করলেও, গোল আসেনি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে নিল ডায়মন্ড হারবার।আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে আসল ডায়মন্ড হারবার।

উল্লেখ্য আইলিগ টু চ্যাম্পিয়ন হয়ে এই বছর থেকে আইলিগে অংশ নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। যদিও এই বছর থেকে ফেডারেশন এই আইলিগ টুর্নামেন্টের নাম বদল করে করেছে ইন্ডিয়ান ফুটবল লিগ। ইন্ডিয়ান ফুটবল লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে খুব একটা মন ভরাতে পারেনি কোচ কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি। কল্যাণীতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা। ফলে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকেই নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয় ম্যাচে রবিবার তাদের প্রতিপক্ষ ছিল ডেম্পো এসসি। ডেম্পো আইলিগে যথেষ্ট ভালো দল হিসাবেই পরিচিত। গত সুপার কাপে শক্তিশালী ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ডেম্পো। ফলে গোয়ার এই দলের বিরুদ্ধে নিজেদের লড়াইয়া যে বেশ কঠিন, ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নেন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। উল্লেখ্য ডেম্পো তাদের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। ফলে ডেম্পো ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে।

যদিও কল্যাণীতে নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায় কিছুটা সুবিধা অবশ্যই ছিল ডায়মন্ড হারবারের। সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনার পাশাপাশি উপস্থিত ছিলেন ফুটবলার জবি জাস্টিন। তারা জানান, প্রথম ম্যাচটা খুব একটা ভালো যায়নি। পাশাপাশি রেফারির কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে ভালো ফুটবল উপহার দিতে মরিয়া থাকবে তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে বলেই সাংবাদিক সম্মেলন জানান জবি জাস্টিন। ৩ পয়েন্ট পাওয়ায় যে ডায়মন্ড হারবারের প্রধান লক্ষ্য তা স্পষ্ট করে দেন কিবু। আর শেষ পর্যন্ত সেই সাফল্যই ধরে রাখল ডায়মন্ড হারবার।
ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত মহামেডানের! ২-১ গোলে জয়ী সুনীলরা
