সৌরভ রায় ও সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা ভালো হলেও, শেষ পর-পর দুই ম্যাচে জামশেদপুরের কাছে হার ও এফসি গোয়ার কাছে ড্র করে ৪ পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। ফলে অনেকটাই চাপের মুখে কোচ অস্কার ব্রুজোঁ। আইএসএল শুরুর আগে অস্কারের গলায় যতটা আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল, তবে বর্তমানে চার ম্যাচ পর অনেকটাই কথায় আত্মবিশ্বাসে যে ধাক্কা খেয়েছে তা স্পষ্ট। শনিবার আইএসএলে ইস্টবেঙ্গলের পঞ্চম ম্যাচে যুবভারতীতে ঘরের মাঠে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। যদিও কেরালা তারাও এবার প্রি-সিজিন করার সময় খুব একটা বেশি না পাওয়ায়, সেভাবে ছন্দে নেই। এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে চার ম্যাচেই হেরে ব্যাকফুটে দক্ষিণের এই দল। মোহনবাগানের কাছে আইএসএলের উদ্বোধনী ম্যাচেই যুবভারতীতে ২-০ গোলে হেরে সফর শুরু করেছিল কেরালা।

ফলে তাঁদের কোচ শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, লড়াইটা যথেষ্ট কঠিন। তবে তাদের দলে কিছু নতুন বিদেশী ফুটবলার যুক্ত হয়েছেন। ফলে জেতার জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তারা।

অন্যদিকে কেরালার বিরুদ্ধে খেলতে নামার আগেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ এবারের আইএসএলে নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিলেন। এই মরসুমে অনেক বেশি অর্থ খরচ করে ভালো দল গঠন করেছে ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি যেখানে অন্যান্য দলরা মাত্র কয়েক সপ্তাহের অনুশীলনে আইএসএলে খেলছে, সেখানে ইস্টবেঙ্গল দেড় থেকে দুইমাস অনুশীলনের সুযোগ পেয়েছে। ফলে সমর্থকদের এবার প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। অর্থাৎ আইএসএল ট্রফি জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছিল ইস্টবেঙ্গলকে। অথচ কোচ অস্কার এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, “ইস্টবেঙ্গল আগের মরসুমগুলিতে ৯ এ থাকত, এবার চার ম্যাচে সাত পয়েন্ট। দলের খেলায় খুশি তিনি! ৪,৫ নম্বরে আইএসএলে থাকতে পারলেই সমর্থকরা খুশি ! সমর্থকদের মধ্যে কোনও রকম ক্ষোভ-হতাশা নেই। ক্লাবের কিছু লোক দলের ভালো চায় না। তাই তারা হতাশার কথা বলে সমর্থকদের উস্কানি দিচ্ছে। আগের মরসুমে সমর্থকরা ফলাফল খারাপ হওয়ায়, প্রতিবাদ দেখাত। এবার সমর্থকরা দলের খেলায় খুশি। তারা দলের পাশেই আছেন। “

যদিও অস্কারের এই মন্তব্য সামনে আসার পরেই স্যোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সমর্থকরাই। তার কারণ এই বছর ইস্টবেঙ্গলের এত ভালো দল থাকার পরেও, শুধুমাত্র ৪-৫ নম্বরে থেকেই সন্তুষ্ট কি ভাবে হতে পারেন কোচ! প্রশ্ন তুলছেন সমর্থকরা। পাশাপাশি এদিন এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানান, কোচের যদি কোনও ব্যক্তিকে নিয়ে আপত্তি থাকে বোর্ড মিটিং-এ বলুন। আমরা বিবেচনা করব। কিন্তু এভাবে সাংবাদিক সম্মেলনে বলে সমর্থকদের আশাহত করবেন না। এই কোচ আজ আছে, কাল নাও থাকতে পারে! তবে সমর্থকদের প্রত্যাশা ট্রফি জয়ের। ফলে সমর্থকদের হতাশ করা উচিত নয় কোচের। সবমিলিয়ে কেরালার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে খেলতে নামার আগেই ইস্টবেঙ্গল শিবিরে পরিবেশ যে যথেষ্ট উত্তপ্ত তা স্পষ্ট।

পাশাপাশি উল্লেখ্য শনিবার ম্যাচে দ্বিতীয়ার্ধে কিছুটা সময় দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে। তিনি অনেকটাই ফিট। তবে কেভিন সিব্বিলের এখনও কিছুটা ইনজুরি রয়েছে। আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান লাল-হলুদ কোচ। পাশাপাশি কেরালা ও পরের মহামেডান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়ার বিষয়েও আশাবাদী অস্কার।
শনিবার কান্তিরাভায় সুনীলদের সমীহ করলেও ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা, দলে নেই রবসন
