Monday, March 23, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলশনিবার কান্তিরাভায় সুনীলদের সমীহ করলেও ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা, দলে নেই রবসন

শনিবার কান্তিরাভায় সুনীলদের সমীহ করলেও ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা, দলে নেই রবসন

শুক্রবার সকালে যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে কিছু সময় অনুশীলন করার পর দুপুরের বিমানে ব্যাঙ্গালুরু উড়ে যায় মোহনবাগান দল। যদিও এদিন দলের সঙ্গে ব্যাঙ্গালুরু যান নি রবসন। কারণ তাঁর এখনও হালকা ইনজুরি রয়েছে।

ময়দান আপডেট: একদিকে এবারের আইএসএলে যখন চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ নম্বরে ইস্টবেঙ্গল, তখন অন্যদিকে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে ছুটছে পালতোলা নৌকা। চার ম্যাচেই অপরাজিত মোহনবাগান। ১২ পয়েন্ট সহ গোল পার্থক্যও মোহনবাগানের ১২। অথচ দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের পয়েন্ট ১২ হলেও, গোল পার্থক্যে তারা ৪। ফলে দুর্দান্ত ছন্দে রয়েছে সবুজ-মেরুন বাহিনী। শেষ দুই ম্যাচে মহামেডান ও ওড়িশা এফসির বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেয়েছে মোহনবাগান। শনিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ সবুজ-মেরুনের। প্রতিপক্ষ সুনীল ছেত্রীর দল ব্যাঙ্গালুরু এফসি। ব্যাঙ্গালুরু তারা ৪ ম্যাচে ২ টো জয়, ১ টি হার ও ১ টি ড্র করে পয়েন্ট ৭। তারা রয়েছে ছয় নম্বরে। শেষ ম্যাচে মহামেডান স্পোর্টিংয়ের মতো কিশোরভারতী স্টেডিয়ামে অতি কষ্ট করেই ২-১ গোলে জিতে রাজ্যে ফিরে গিয়েছে সুনীল ছেত্রীরা। যেখানে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নিয়ে খেলছে মহামেডান, অথচ তাদের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর খেলা হতাশ করেছে ব্যাঙ্গালুরুর সমর্থকদের। সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার কান্তিরাভায় শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে লড়াইটা যে মোটেও সহজ হবে না তা বেশ জানেন ছেত্রীরা। যদিও কান্তিরাভায় ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে খেলার সুযোগ হওয়ায়, কিছুটা সুবিধা পাবে ব্যাঙ্গালুরু।

অপরদিকে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা স্পষ্ট জানান, দলের সমস্ত ফুটবলাররা ভালো ছন্দে রয়েছে। ফলে দলের খেলায় তিনি যথেষ্ট খুশি। মূলত জেমি ম্যাকলারেন চার ম্যাচে ৭ গোল করে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা। প্রত্যেক ম্যাচে আক্রমণাত্বক ফুটবল খেলছে মোহনবাগান। ফলে প্রবল আত্মবিশ্বাসী লোবেরা। যদিও তিনি জানান, প্রতিপক্ষ দলের ঘরের মাঠে খেলা। অবশ্যই কঠিন হবে জয়ের কাজটা। তবে আমরা নির্দিষ্ট করে কোনও ফুটবলারের জন্য বিশেষ পরিকল্পনা করছি না। গোটা বিএফসি দলকে নিয়ে ভাবছি। প্রতিপক্ষ দলকে তিনি সমীহ করলেও, ৩ পয়েন্ট পাওয়ায় যে তাঁর একমাত্র লক্ষ্য তাও স্পষ্ট করে দেন লোবেরা।

শুক্রবার সকালে যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে কিছু সময় অনুশীলন করার পর দুপুরের বিমানে ব্যাঙ্গালুরু উড়ে যায় মোহনবাগান দল। যদিও এদিন দলের সঙ্গে ব্যাঙ্গালুরু যান নি রবসন। কারণ তাঁর এখনও হালকা ইনজুরি রয়েছে।

তবে রবসন না থাকলেও, কোনও সমস্যা হবে না। কারণ মোহনবাগানের বেঞ্চে প্রচুর ভালো প্লেয়ার রয়েছেন। ফলে প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয় ছাড়া আর কিছুই ভাবছে না সবুজ-মেরুন বাহিনী।  

৯ থেকে উঠে এসে ৫-নম্বরে থাকতে পারলেই খুশি অস্কার! এই কোচ কাল নাও থাকতে পারে, পাল্টা জবাব দেবব্রত সরকারের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular