ময়দান আপডেট: National Cricket Club ( NCC)- এর পক্ষ থেকে সারা বছর ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যে সমস্ত জেলা সিএবির নথিভুক্ত নয়, সেই সমস্ত জেলার প্রতিভাবান ক্রিকেটারদের বিশেষ ভাবে ক্রিকেটের মূলস্রোতে তুলে আনার উদ্যোগ নিয়ে থাকে এনসিসি। বিগত কয়েক বছরে সিনিয়র ছেলেদের ও মেয়েদের টুর্নামেন্টের পাশাপাশি জুনিয়র বয়সভিত্তিক টুর্নামেন্ট করা হয়েছে। পাশাপাশি অফিস স্পোর্টস ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এনসিসি অফিস লিগেরও আয়োজন করে। এই বছরও ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে এনসিসি অফিস লিগের। এনসিসি অনুর্ধ্ব ১৯ মেয়েদের টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে এই মরসুমে। বর্তমানে চলছে এনসিসির অনুর্ধ্ব ১৯ ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট। পাশাপাশি খুব শীঘ্রই প্রত্যেক বছরের মতো এবারও আয়োজিত হবে এনসিসির সিনিয়র টুর্নামেন্ট।

তবে এই বছর থেকে এনসিসির বিশেষ উদ্যোগে শুরু হতে চলেছে NCC BABY LEAGUE ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১০ বছরের মধ্যে বাচ্ছারা অংশ নিতে পারবে। ২৪ দলীয় এই টুর্নামেন্ট এই প্রথমবার আয়োজন করতে চলেছে এনসিসি। যে সমস্ত ছেলেরা সিএবির নথিভুক্ত নয় তাদের তুলে আনতেই এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে এনসিসি। যা আগামী ১৭ থেকে ২৫ মার্চ পর্যন্ত সম্বরণ ও রাজস্থান মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ২৫ মার্চ ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে হবে ২৪ টি দলের সমস্ত ক্রিকেটারদের। প্রত্যেকের জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থা। উল্লেখ্য প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়ার ভাবনা অনুসারে ইতিমধ্যেই ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া এই বেবি ক্রিকেট লিগ চালু করেছে তিনবছর হল। তবে এই বছর এনসিসির পক্ষ থেকেও এই অভিনব টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
গতবারের চ্যাম্পিয়ন আরসিবিকে ঘিরে এবারও প্রত্যাশা তুঙ্গে সমর্থকদের, একনজরে দেখুন এবারের বিরাটদের দল
