Sunday, March 22, 2026
Homeক্রিকেটএনসিসিNCC বেবি লিগের তৃতীয় দিনে কোয়ার্টারে অশোক মালহোত্রা সিএ, দেবেশ চক্রবর্তী সিএ,বিক্রম...

NCC বেবি লিগের তৃতীয় দিনে কোয়ার্টারে অশোক মালহোত্রা সিএ, দেবেশ চক্রবর্তী সিএ,বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি ও পল্লীশ্রী

৮ উইকেটে এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে জয় লাভ করে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি। দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমিও ২ ম্যাচ জিতে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিল। 

ময়দান আপডেট: এনসিসি  ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের শেষে কোয়ার্টার ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল অধিকাংশ দলই। এদিনও সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ৩ টি এবং রাজস্থান মাঠে ৪ টি খেলা অনুষ্ঠিত হয়।

সম্বরণ মাঠে প্রথম ম্যাচে মেনল্যান্ড সম্বরণ সিএ হোয়াইট দলকে ৮ উইকেটে হারিয়ে জয় লাভ করে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয় সায়ন রায়। ওই মাঠে দ্বিতীয় ম্যাচে অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমি ৯৭ রানের বিরাট ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতে কোয়ার্টর ফাইনালে জায়গা করে নেয়। অশোক মালহোত্রা সিএ তোলে ৩ উইকেটে ১৭৪ রান। জবাবে লাল-হলুদ বাহিনী মাত্র তোলে ৪ উইকেটে ৭৭ রান। 

অন্যদিকে শুক্রবার রাজস্থান মাঠে প্রথম ম্যাচে ৭৯ রানে বুলান ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে জয় লাভ করে পল্লীশ্রী। ২৯ বলে ৬৫ রান করে ম্যাচের সেরা হয় শৌভিক ঘোষ। ওই মাঠে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে জয় লাভ করে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। উল্লেখ্য বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি বৃহস্পতিবার সিএমডিএ নগর সিসিসি-কে ৮ উইকেটে হারিয়ে দেয়। ফলে কোয়ার্টার ফাইনালে চলে গেল বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। 

এদিন রাজস্থান মাঠে তৃতীয় ম্যাচে ৯ উইকেটে তেঘরিয়া সিসিসিকে হারিয়ে জয়ী পল্লীশ্রী। ম্যাচের সেরা স্পন্দন দে। ১৮ বলে ২৯ রানে অপরাজিত স্পন্দন। পর-পর দুই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পল্লীশ্রী। 

আর রাজস্থান মাঠে শুক্রবার চতুর্থ ম্যাচে CMDA কে ২২ রানে হারিয়ে জয়ী দয়াল দাশগুপ্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমি। ম্যাচের সেরা হয় রাজশ্রী ঘোষ। ৩৫ বলে ৩৭ রান করে রাজশ্রী। আর অপরদিকে সম্বরণ মাঠে তৃতীয় ম্যাচে ৮ উইকেটে এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে জয় লাভ করে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি। দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমিও ২ ম্যাচ জিতে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিল। 

ঘরের মাঠে মুম্বইয়ের আক্রমণের কাছে থমকে গেল সবুজ-মেরুনের বিজয়রথ, লিগ টেবিলের শীর্ষে মুম্বই

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular