Sunday, March 22, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলকঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ায় একমাত্র লক্ষ্য মহামেডানের

কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ায় একমাত্র লক্ষ্য মহামেডানের

মহামেডান নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-১ গোলে হারলেও, ভালো একটি গোল উপহার দেন মহীতোষ রায়। পাশাপাশি সুনীল ছেত্রীদের বিরুদ্ধে লড়াইটা বেশ ভালোই করেছে সাদা-কালো বাহিনী।

অঙ্কিত ঘোষ, প্রতিনিধি 

ময়দান আপডেট: সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের নিয়ে আইএসএলে খেলছে মহামেডান স্পোর্টিং। বিদেশী ছাড়া আইএসএল খেলা কার্যত নয়া ইতিহাস গড়েছে সাদা-কালো বাহিনী। ফলে এবারের মরসুমে খুব বেশি প্রত্যাশা করছেন না মহামেডান সমর্থকরাও। চার ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলে সবার শেষে মহামেডান। মরসুমের প্রথম পয়েন্ট কবে আসবে তা অজানা দলের কর্মকর্তাদেরও! তাই বিদেশীহীন দল নিয়ে নিজেদের কেবলমাত্র প্রমাণ করাই লক্ষ্য মেহেরাজউদ্দিনের। জয় বা বড় সাফল্য কোনওটাই যে তিনি প্রত্যাশা বা স্বপ্ন দেখছেন না এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিলেন তিনি। মহামেডানের খেলা দেখতে আর সেভাবে সমর্থকরাও যাচ্ছেন না। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশি কিছু করার যে নেই সেটা মেনে নিয়েছেন মহামেডান সমর্থকরা।

সোমবার যুবভারতীতে মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। এর আগে যুবভারতীতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হারতে হয়েছে মহামেডানকে। তবে ইস্টবেঙ্গলও খুব একটা ভালো পরিস্থিতিতে যে নেই তাও স্পষ্ট। অন্যদিকে মহামেডান নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-১ গোলে হারলেও, ভালো একটি গোল উপহার দেন মহীতোষ রায়। পাশাপাশি সুনীল ছেত্রীদের বিরুদ্ধে লড়াইটা বেশ ভালোই করেছে সাদা-কালো বাহিনী। তাই মহামেডান কোচ মেহেরাজউদ্দিন ও ফুটবলার ফারদিন আলি মোল্লা এদিন জানান, ইস্টবেঙ্গল তাদের থেকে অনেক বেশি শক্তিশালী দল, তবে তারা নিজেদের সেরাটা দেওয়ার এবং প্রথম পয়েন্ট তুলে আনার প্রচেষ্টা চালাবেন। সবমিলিয়ে এখন দেখার অস্কারের দলের বিরুদ্ধে কতটা লড়াই করতে পারে মেহেরাজের ভারতীয় বাহিনী! 

সোমবার মহামেডানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে মরিয়া অস্কার, সমর্থকদের পাশে থাকার বার্তা কোচের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular