Wednesday, April 15, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলবাংলার নববর্ষে চিরাচরিত প্রথা মেনে বারপুজোর মধ্যে দিয়ে ময়দানে নতুন মরসুমের সূচনা

বাংলার নববর্ষে চিরাচরিত প্রথা মেনে বারপুজোর মধ্যে দিয়ে ময়দানে নতুন মরসুমের সূচনা

এদিন কলকাতা ময়দানের অন্যান্য ক্লাবেও সকাল থেকেই উৎসবের মেজাজ। এরিয়ান, ক্যালকাটা কাস্টমস, ভবানীপুর, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শ্রীভূমির মতো একাধিক ক্লাবে সাড়ম্বরে আয়োজিত হল বারপুজো।

ময়দান আপডেট: বাংলার নববর্ষ মানেই চিরাচরিত প্রথা মেনে ময়দানে বারপুজোর মধ্যে দিয়ে ফুটবলের নতুন মরসুমের সূচনা। প্রত্যেক বছরের মতোই এই দিনটা একটা আলাদা অনুভূতি রয়েছে ফুটবল ময়দানের সমস্ত ক্লাব কর্তা, কোচ,সমর্থক থেকে ফুটবলারদের কাছে। আর এই বছরও বুধবার নববর্ষের দিনে উৎসবের চেনা আবহ ময়দানে। এদিন মোহনবাগান ক্লাবে সকাল-সকাল বারপুজোর মধ্যে দিয়ে ফুটবল মরসুমের সূচনা করা হল। উপস্থিত ছিলেন দলের দুই তারকা ফুটবলার অধিনায়ক শুভাশিস বোস ও মনবীর সিং সহ মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, সচিব সঞ্জয় বোস সহ মোহনবাগান কর্মসমিতির বিভিন্ন সদস্যরা। ছিলেন প্রচুর সংখ্যক মোহনবাগান সমর্থকরা। খাওয়া-দাওয়া, গান-বাজনা, জার্সি উদ্বোধন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন মোহনবাগান ক্লাবে। 

অন্যদিকে পরিচিত ছবি লাল-হলুদ ক্লাবেও। নববর্ষের সকাল থেকে অগনিত ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় ছিল ক্লাবে চোখে পড়ার মতো। বারপুজোর মধ্যে দিয়ে আসন্ন কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল ক্লাবে উপস্থিত ছিলেন দলের মহিলা ফুটবলার, কোচদের পাশাপাশি প্রচুর সংখ্যক প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে থেকে শুরু করে বহু বিশিষ্টজনেরা। আগামী মরসুমে ইস্টবেঙ্গল দলের রূপরেখা কেমন হতে চলেছে তা সাংবাদিকদের জানান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। 

বাংলার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি এদিন কলকাতা ময়দানের অন্যান্য ক্লাবেও সকাল থেকেই উৎসবের মেজাজ। এরিয়ান, ক্যালকাটা কাস্টমস, ভবানীপুর, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শ্রীভূমির মতো একাধিক ক্লাবে সাড়ম্বরে আয়োজিত হল বারপুজো।

প্রত্যেক ক্লাবেই তারকা সমাবেশ। ক্রিকেট থেকে ফুটবল জগতের গুনীজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচ, ফুটবলার, কর্মকর্তা থেকে ফুটবল অনুরাগী ব্যক্তিরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular