Wednesday, April 15, 2026
Homeক্রিকেট২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন আয়োজক সিসিডি

২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন আয়োজক সিসিডি

বীরেন্দ্রনাথ মিত্র, শান্তনু মিত্রদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। এদিন ফাইনাল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া, তাঁর স্ত্রী তথা সিএবির স্টেডিয়াম কমিটির সদস্যা শালিলী ডালমিয়া, সিএবির সদস্য শিবব্রত দত্ত, অধিরাজ দত্ত। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী, ক্লাব সম্পাদক সুব্রত বসু।

সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: বাংলার নববর্ষের প্রথম দিনেই জমজমাট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হল ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার উদ্যোগে। গত কয়েকদিন ধরে সিসিডির উদ্যোগে  অনুষ্ঠিত হয়েছে ২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ২০০০ সালে বীরেন্দ্রনাথ মিত্রের উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয়েছিল। সেই থেকে প্রতি বছর সাড়ম্বরে অনুর্ধ্ব ১৮ এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে সিসিডি। আর বুধবার নববর্ষের দিন দুপুরে আয়োজিত হল ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল ক্রিকেটে ক্লাব অফ ঢাকুরিয়া ও অ্যামেচার ক্রিকেট ক্লাব। আর এদিন টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে অ্যামেচার ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জিতে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল আয়োজক দল ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া। 

সৌম্য দাশ, চিত্র সাংবাদিক

এই ফাইনাল ম্যাচ ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বীরেন্দ্রনাথ মিত্র, শান্তনু মিত্রদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। এদিন ফাইনাল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া, তাঁর স্ত্রী তথা সিএবির স্টেডিয়াম কমিটির সদস্যা শালিলী ডালমিয়া, সিএবির সদস্য শিবব্রত দত্ত, অধিরাজ দত্ত। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী, ক্লাব সম্পাদক সুব্রত বসু।

খেলা চলাকালীন শ্রী বাবলু কোলে সহ একাধিক বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজ উপস্থিত হয়েছিলেন এই ফাইনালে এবং বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা সহ, অনেককেই তরুণদের এই খেলা উপভোগ করতে দেখা যায়। ক্লাব সভাপতি ও এই টুর্নামেন্টের প্রণেতা শ্রী বীরেন্দ্র নিথ মিত্রের আকষ্মিক অসুস্থতার কারণে  সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি শ্রী উদয়ন গুহ রায়। 

এদিন ফাইনালে টসে জিতে সিসিডি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অ্যামেচার ক্রিকেট ক্লাবকে ১৩৮ রানে ১৯ ওভারে অলআউট করে দেয়। ব্যাটিং করতে নেমে সিসিডি প্রথমে খুব অল্প রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও, ক্যাপ্টেন সায়ন দাস আর ঋতম আদকের দুর্দান্ত ব্যাটিং এ পঞ্চম উইকেটে ১১২ রানের ইনিংস গড়ে তোলেন। শেষ পর্যন্ত আরও একটা উইকেট হারিয়ে পাঁচ উইকেটে টুর্নামেন্টের আয়োজক সংস্থা তৃতীয়বারের জন্য এই ট্রফি জেতে। ম্যাচের ও টুর্নামেন্ট সেরা হয় সায়ন দাস।

 

বাংলার নববর্ষে চিরাচরিত প্রথা মেনে বারপুজোর মধ্যে দিয়ে ময়দানে নতুন মরসুমের সূচনা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular