ময়দান আপডেট: গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবারের আইপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছে। বুধবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল আরসিবি। এরফলে ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে আবারও শীর্ষে বিরাটের দল। এদিন প্রথম ব্যাট করে লখনউ মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মিচেল মার্শ। ২৮ বলে ৩৯ রান করেন মুকুল চৌধুরী। ২৪ বলে ৩৮ রান করেন আয়ূশ বদোনি। আরসিবির হয়ে ৪ উইকেট নেন রশিক সেলাম। ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। জস হ্যাজেলউড ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট।

আর জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৫ ওভার ১ বলেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। আরসিবি হয়ে ৩৪ বলে ৪৯ রান করেন বিরাট কোহলি। ২৭ রান করেন অধিনায়ক রজত পাতিদার।

লখনউ এর হয়ে ৩ উইকেট নেন প্রিন্স যাদব। আর এই ম্যাচে হারের ফলে লখনউ ৫ ম্যাচে ৩ টি হেরে নেমে গেল ৭-নম্বরে।
২৭ তম সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন আয়োজক সিসিডি
