Saturday, October 17, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআইএফএ শিল্ডের রঙ সবুজ মেরুন, দেবীপক্ষেই আইএসএলের বোধন

আইএফএ শিল্ডের রঙ সবুজ মেরুন, দেবীপক্ষেই আইএসএলের বোধন

শনিবার মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার বিকেল পাঁচটায় প্রথম ম্যাচ খেলতে নামছে কান্তিরাভা স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। আর সাড়ে সাতটায় ফাতোরদা স্টেডিয়ামে খেলতে নামবে এফসি গোয়া ও চেন্নাইয়ান এফসি।

সৌরভ রায় ও অঙ্কিত ঘোষ, প্রতিনিধি 

ময়দান আপডেট : কলকাতা লিগের পর আইএফএ শিল্ডের রঙ সবুজ মেরুন। একই মরসুমে পর পর দুটি ট্রফি ঘরে তুলল মোহনবাগান। 1976 সালে অর্থাৎ ৫০ বছর পর আবারও একই মরসুমে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনল মোহনবাগান। যদিও এদিনের আইএফএ শিল্ডের ফাইনালে ফেভারিট ধরা হয়েছিল East Bengal কে। কারণ ইস্টবেঙ্গল সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৭-২ গোলের বিরাট ব্যবধানে জয় লাভ করেছিল। অন্যদিকে Mohun Bagan সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে অতি কষ্টে পেনাল্টিতে জয় লাভ করেছিল। ফলে ট্রফি জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী মানসিকতা নিয়ে এদিন যুবভারতীর গ্যালারি ভরিয়ে ছিলেন লাল হলুদ সমর্থকরা। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের সংখ্যা তুলনামূলক কম ছিল।

 এদিন মেগা ডার্বি ম্যাচের শুরু থেকেই খেলার আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের দখলেই। প্রথম থেকেই কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে ম্যাচের ১৫ মিনিট পর থেকে অনেকটাই কামব্যাক করে মোহনবাগান। অন্যদিকে ক্রমশ খেলায় ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ কমে যায়। ১৯ মিনিটে মোহনবাগানের হয়ে ছাংতে বল নিয়ে পোস্টে ঢুকে যান। যদিও সুযোগ কার্যকরী হয়নি। এরপর ২৩ মিনিটে মেহেতাব সিং একটা ভালো হেডে শট নেন, কিন্তু গোল আসেনি। এরপর ৩৬ মিনিটে ছাংতের শট রুখে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার পূর্বা লেচেমপা। এরপরই ৩৭ মিনিটে সাহালের দূরপাল্লার শট রুখে দেন আবারও গোলকিপার লেচেমপা। মোহনবাগান ফুটবলাররা বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করলেও, ৪৫ মিনিটে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সমির জেলকোভিচ। সাহালের দূরপাল্লার শটে একটা দুর্দান্ত গোল উপহার দেন জেলকোভিচ। খেলার ফলাফল হয়ে যায় ১-০। আর মোহনবাগানের এই গোলের পরেই খেলায় আরও আধিপত্য বেড়ে যায় মোহনবাগানের। তবে উল্লেখ্য এদিন ম্যাচে চোট পেয়ে মাথায় গুরুতর আঘাত লাগে ডেজান ড্রাজিকের। মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায় ড্রাজিকের। তবে সেই অবস্থাতেও মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলা চালিয়ে যান এই নয়া বিদেশী। আর এদিন ইস্টবেঙ্গলের আক্রমণ থেকে মাঝমাঠকে অনবদ্য ফুটবল উপহার দিয়ে রুখে দেন ড্রাজিক। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে একটি বল ট্যাকল করাকে কেন্দ্র করে মাঠে বিবাদ থেকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ড্রাজিক ও সন্দীপ মান্ডি।  এরপর ৬৮ মিনিটে একটা গোলের সুযোগ তৈরী করেন ছাংতে। তবে পোস্টের পাশ দিয়ে বল বেরিয়ে যায়। তবে এদিন ইস্টবেঙ্গল কোচ হাবাস আনোয়ার আলিকে দলে না রাখাই অনেকটাই ছন্নছাড়া দেখাচ্ছিল ইস্টবেঙ্গলের ডিফেন্সকে। পাশাপাশি গোল খাওয়ার পর গোল শোধ করতে মরিয়া হয়ে হাবাস একের পর এক আক্রমণ ভাগের ফুটবলার বাড়াতে থাকেন, ডিফেন্স ও মাঝমাঠের ফুটবলারদের তুলে নিয়ে। আর সেই সুযোগেই পর্যান্ত আক্রমণের গতি অব্যাহত রাখে মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঝে মধ্যে কয়েকটা আক্রমণের সুযোগ তৈরী করলেও, তা গোলে কার্যকরী হয়নি। যদিও ম্যাচের শেষ ১০ মিনিট বেশ ভালো লড়াই করতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় লাল হলুদ বাহিনী। ফলে এদিন আইএফএ শিল্ডের মেগা ডার্বিতে ১-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

খারাপ ফুটবল খেলেও, বিশালের ভরসায় ফাইনালে মোহনবাগান

আর এই জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা মোহনবাগান গ্যালারির। এদিন ফুটবলারদের হাতে আইএফএ শিল্ডের ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে মাঠে সেলিব্রেশনে মেতে ওঠেন মোহনবাগান ফুটবলাররা। এই জয় আইএসএলের আগে মোহনবাগান কোচ প্যানাজিওতিস দিলমপেরিস এবং ফুটবলারদের মনোবল অনেকটাই চাঙ্গা করল তা বলা যেতেই পারে। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ হাবাস এদিন ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি। তবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, হার জিত খেলার অঙ্গ, হাবাসের উপর ভরসা আছে, ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে। সামনেই আগামী ১৩ তারিখ ইস্টবেঙ্গলের এএফসির ম্যাচ রয়েছে ঘরের মাঠে যুবভারতীতে। ফলে এই হারের কথা ভুলে এখন এএফসির ম্যাচেই ফোকাস করতে চান ইস্টবেঙ্গল কোচ হাবাস। পাশাপাশি উল্লেখ্য আগামিকাল শনিবার মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার বিকেল পাঁচটায় প্রথম ম্যাচ খেলতে নামছে কান্তিরাভা স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। আর সাড়ে সাতটায় ফাতোরদা স্টেডিয়ামে খেলতে নামবে এফসি গোয়া ও চেন্নাইয়ান এফসি। মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 12 তারিখ গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সবমিলিয়ে দেবী পক্ষের শুরুতেই আইএসএলের ঢাকে কাঠি পড়ে যেতে চলেছে। তাই আইএসএলের চূড়ান্ত অনুশীলন শনিবার থেকেই শুরু করে দেবে মোহনবাগান সুপার জায়েন্ট। 

প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে রাশিয়ার শক্তির কাছে পরাস্ত ভারত

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular