Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলআইএসএলের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর প্রত্যাবর্তন, অপরদিকে ড্র তেই শেষ হলো চেন্নাই-গোয়া ম্যাচ

আইএসএলের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর প্রত্যাবর্তন, অপরদিকে ড্র তেই শেষ হলো চেন্নাই-গোয়া ম্যাচ

আইএসএলের উদ্বোধনী ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় দিয়ে অভিযান শুরু করলো ব্যাঙ্গালুরু এফসি। অপরদিকে দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে চেন্নাইনের কাছে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরে পয়েন্ট ভাগ করলো এফসি গোয়া।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : গত মরশুমে বেশ ডামাডোলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গেল লেগের আইএসএল। তবে এই মরশুমের আইএসএল শুরু হয়ে গেলো শনিবার অর্থাৎ ১০ অক্টোবর থেকে। ১৩তম আইএসএলের উদ্বোধনী দিনে ছিলো জোড়া ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে স্বাগতিক ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিলো এসসি দিল্লির। প্রথম কোয়ার্টারে বেশ নিষ্ঠপ্রব লাগছিলো দুই দলকেই। হঠাৎ করেই বেঙ্গালুরু এফসি টিকিটাকা ফুটবল খেলতে খেলতে বেশ আক্রমনাত্মক হয়ে ওঠে। ২২ মিনিটে রায়ানের বাড়ানো একটি বল বক্সের বাইরে রিসিভ করে দুর্দান্ত শট নেন মার্টিনেজ, বলটি পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে ব্যাঙ্গালুরু এফসি ১-০ গোলে এগিয়ে যায়। তবে ব্যাঙ্গালুরুর এই অগ্রগমণ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কিছু মিনিটের মধ্যেই কান্তিরাভার গ্যালারি স্তব্ধ হয়ে যায়। ২৬ মিনিটে নামতের বাড়ানো ডিফেন্স ভেদ করা বল পেয়ে যান রদ্রিগুইনো, তিনি গুরপ্রিতকে কাটিয়ে দারুণ গোল করে দিল্লিকে সমতায় ফেরায়। ৩২ মিনিটে ডানদিক থেকে পেনার একটি শট ব্যাঙ্গালুরুর ডিফেন্ডার কচের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। অর্থাৎ আত্মঘাতী গোলের জন্য ২-১ গোলে এগিয়ে যায় এসসি দিল্লি। এরপরে দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ আক্রমণের তো খেলতে থাকে তবে গোল আসছিল না। ৭৪ মিনিটে পাভ্লোভিচের বারানো বল বামদিক থেকে দৌড়ে এসে দর্শনীয় গোল করে ব্যাঙ্গালুরুকে সমতায় ফেরান মার্টিনেজ। ৮৯ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা একটি ক্রস দিয়ে জালে জড়িয়ে দেন আত্মঘাতী গোল করা কচ। আইএসএলের উদ্বোধনী ম্যাচে এসসি দিল্লিকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের অভিযান শুরু করলো ব্যাঙ্গালুরু এফসি। এরপর দ্বিতীয় ম্যাচে ফাতোরদার জহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্বাগতিক এফসি গোয়া এবং চেন্নায়িন এফসি। আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়াতে থাকে তবে কোন দলই গোল করতে পারছিলো না। প্রথমার্ধে দুই দল বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও শেষমেশ তারা কাজের কাজ করতে পারেনি। প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র অবস্থায় ড্রেসিংরুমে ফেরত যায় দুই দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে ফেরার পর বেশ কিছু বার দুই দলের বক্সে পৌঁছায় দুই দল তবে গোল পাচ্ছিল না কেউই। ৬৩ মিনিটের মাথায় ভুতিয়ার বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে একটি দুর্দান্ত শট ডেডলক ভাঙেন ইরফান ইয়াদবাদ। এই গোলের মাধ্যমে চেন্নায়িন এফসি ১-০ গোলে এগিয়ে যায়। এরপর বক্সের বাইরে থেকে একটি ফ্রি কিক পায় এফসি গোয়া। ৭৫ মিনিটে আকাশ সাংওয়ানের নেওয়া সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে এফসি গোয়াকে সমতায় ফেরান চের্কি। অবশেষে এই ম্যাচটি ১-১ গোলেই শেষ হয়।

উদ্বোধনী দিনের দুটি ম্যাচ শেষে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ব্যাঙ্গালুরু এফসি। আইএসএলের উদ্বোধনী দিনের পরের দিন অর্থাৎ আগামীকালও রয়েছে জোড়া ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে বিকেল পাঁচটায় পুনের বালিউরি স্টেডিয়ামে ইন্টার কাশির মুখোমুখি হবে কেরালা ব্ল্যাস্টার্স, এবং দ্বিতীয় ম্যাচে ফাটোরদার জহরলাল নেহেরু স্টেডিয়ামে নবাগত দল চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। আজকে দুটি রোমাঞ্চকর ম্যাচের পরে আগামীকাল ও দুটি রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular