কবে থেকে সবুজ-মেরুন অনুশীলনে সার্জিও লোবেরা?

সোমবার অর্থাৎ ১ নভেম্বর থেকে যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবেন মোহনবাগান ফুটবলাররা। তবে তা ক্লোজডোর হবে নাকি দেখার অনুমতি থাকবে তা এখনও স্পষ্ট জানান হয় নি।

0
49

 

ময়দান আপডেট: মোহনবাগানে মোলিনা অধ্যায়ের সমাপ্তি হতেই নয়া কোচ সার্জিও লোবেরার হাত ধরে কবে থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হচ্ছে, সেই নিয়ে বাড়ছে জল্পনা! তবে সূত্রের খবর মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগামী ৩০ তারিখ রবিবার মোহনবাগানের অনুশীলন শুরু হবে জানান হলেও, বর্তমানে যা খবর তাতে রবিবার থেকেই মাঠে নেমে অনুশীলন শুরু করছে না মোহনবাগান ফুটবলাররা। তবে শনিবারের মধ্যেই শহরে চলে আসবেন মোহনবাগানের সমস্ত বিদেশী ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ও বাঙালি ফুটবলাররা। কিন্তু রবিবার টিম হোটেলেই মেডিক্যাল টেস্ট ও ফিজিক্যাল ট্রেনাররা ফুটবলারদের ট্রেনিং করাবেন। আর সোমবার অর্থাৎ ১ নভেম্বর থেকে যুবভারতী প্রাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবেন মোহনবাগান ফুটবলাররা। তবে তা ক্লোজডোর হবে নাকি দেখার অনুমতি থাকবে তা এখনও স্পষ্ট জানান হয় নি।

অন্যদিকে নয়া কোচ সার্জিও লোবেরা ভিসার জন্য আবেদন করলেও, এখনও তিনি ভিসা পাননি। ফলে সূত্রের খবর সার্জিও লোবেরার কলকাতায় আসতে আরও এক সপ্তাহ মতো সময় লাগতে পারে। সেক্ষেত্রে সোমবার থেকে মোহনবাগান ফুটবলারদের প্রশিক্ষণ করাবেন দলের অন্যান্য কোচ ও ফিজিক্যাল ট্রেনাররা। ভিসা হাতে পেলেই অতি দ্রুত শহরে এসে মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন লোবেরা। পাশাপাশি যেমনটা খবর আপাতত মোহনবাগানের কোনও ফুটবলার বদল করা হচ্ছে না। যারা ছিলেন তাঁরাই নতুন মরসুমে লোবেরার অধীনে প্রশিক্ষণ সারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here