এবার UKSC এর উদ্যোগে সাড়ম্বরে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সল্টলেকের জিডি ব্লকের মাঠে উদ্বোধন হয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ফুটবল অ্যাকাডেমির।

0
87

সৌরভ রায় ও সৌম্য দাস  

ময়দান আপডেট: কলকাতা ফুটবল লিগে প্রথমবার ফাস্ট ডিভিশনে অংশ নিয়েই সরাসরি লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেয় টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আর এবার কলকাতা লিগের প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে অংশ নিয়েও দুর্দান্ত সাফল্য দেখিয়ে তারা সুপার সিক্সে জাগয়া করে নেয়। এবার তাদের লক্ষ্য আগামিদিনে আইলিগ থেকে আইএসএলে উঠে আসা। পাশাপাশি এবার প্রথমবার কন্যাশ্রী কাপে অংশ নেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মহিলারা। তবে এখানেই থেকে থাকতে রাজি নয় তারা। আগামী দিনে তাদের লক্ষ্য ছোট-ছোট ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে ফুটবলার তৈরি করা। আর সেই লক্ষ্য নিয়েও হেড কোচ ইয়ান ল সহ অন্যান্য প্রশিক্ষকদের নেতৃত্বে এবার তাঁদের মুকুটে নয়া পালক।

শনিবার সন্ধ্যায় সল্টলেকের জিডি ব্লকের মাঠে উদ্বোধন হয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ফুটবল অ্যাকাডেমির। যেখানে ৪ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত সমস্ত ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের মধ্যে থেকেই ফুটবলার তুলে এনে ইয়ুথ ডেভলপমেন্টে জোর দেওয়া হবে। শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে জেলাস্তরেও UKSC এর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান দলের হেড কোচ ইয়ান ল।

এদিন বনাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকাডেমির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জী, দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে অনেকেই। ছিলেন বাবুল সুপ্রিয়ো, কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত সহ অন্যান্য টেকনো ইন্ডিয়া গ্রুপের সদস্যরা। মহিলা ও পুরুষ ফুটবল দলের প্লেয়াররাও ছিলেন। আতসবাজির প্রদর্শন থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে জার্সি উদ্বোধন কোনও কিছুই বাদ যায় নি এই দিন। সবমিলে সাড়ম্বরে পথচলা শুরু হল টেকনো গ্রুপের এই ফুটবল অ্যাকাডেমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here