আঁধারে আলো দেখাচ্ছেন তরুণ এস্তেভাও!

ব্রাজিলের ফুটবলের নয়া তারকা তরুণ এস্তেভাও!

0
91

 

সপ্তর্ষি সেনগুপ্ত, প্রতিনিধি

ময়দান আপডেট: ব্রাজিল নাম শুনলেই প্রথমে মাথায় আসে সাম্বা ম্যাজিক আর তার সাথে পেলে,রোমারিও,কাফু থেকে শুরু করে রোনালদো রোনালদিনহো,নেইমারের মতো কিংবদন্তীরা। তবে ৫ টি ফিফা বিশ্বকাপ(সর্বাধিক) জেতা সেলেকাওদের বর্তমান ছবি অনেকটা আলাদা। শেষ বিশ্বকাপ ট্রফি এসেছে ২০০২ সালে। নিজেদের ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে ফেভারিট হয়েও সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলে হারের যন্ত্রণা আজও ভুলতে পারেনি ব্রাজিল সমর্থকরা।আবার কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে নিতে হয়েছে বিদায়।বারংবার কোচ বদলের পর এই টালমাটাল পরিস্থিতিতে ব্রাজিল দলের বর্তমান দায়িত্ব নিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ কার্লো আনচেলত্তি।

তার অধীনে ব্রাজিলের প্রথম দল ঘোষণা, বাদ পড়েছেন চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ব্রাজিলীয় তারকা নেইমার। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আনচেলত্তির ২৬ জনের সেই স্কোয়াডে নাম এলো ১৮ বছর বয়সি পালমেইরাসের পোস্টার বয় এস্তেভাও উইলিয়ানের।ব্রাজিলিয়ান লিগে বারংবার গোল এবং অ্যাসিস্ট দিয়ে যেমন নজর কাড়ছিলেন,ব্যতিক্রম দেখা গেলো না দেশের জার্সিতেও।ডান প্রান্তের উইংয়ে তার পায়ের জাদুতে মুগ্ধ করলেন সকলকে।ক্লাব ওয়ার্ল্ডকাপে দুর্দান্ত পারফমেন্সের পরে তাকে এই বছরের ৫ই আগস্টে ৩৪ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে(২৩ মিলিয়ন পারফ্যান্স ভিত্তিতে অ্যাড অন) প্রায় ৮ বছরের বড় চুক্তিতে সই করায় চেলসি। তারপর থেকেই বিশ্ব ফুটবলে ক্লাবের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ছেন বছর আঠেরোর এই তরুণ ব্রাজিল ফরওয়ার্ড।গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে তার অসামান্য গোল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


বিশেষজ্ঞরা মনে করছেন নেইমারের পরে ব্রাজিল দলের নয়নের মণি হতে চলেছেন তিনি। নেট জুড়ে তুলনা চলছে লামিন ইয়ামলের সঙ্গেও।তবে নম্র স্বভাবের এস্তেভাওর কথা বলে শুধু তার পরিসংখ্যান।চেলসির হয়ে ইতিমধ্যেই করে ফেলেছেন ৫ টি গোল এবং ১টি অ্যাসিস্ট পাশাপাশি জাতীয় দলেও করেছেন ১১ ম্যাচে ৫ টি গোল! তার গতি ও স্কিলের ভেল্কিতে বেসালাম হতে দেখা যাচ্ছে বিপক্ষের ডিফেন্ডারদের।

অপরদিকে নিজেকে প্রমাণ করতে মরিয়া নেইমার সান্তোসে ধীরে ধীরে তৈরি হচ্ছেন বিশ্বকাপ দলে সুযোগের জন্য।মেনিসকাসে চোট নিয়েও গোল করে এবং করিয়ে ব্রাজিল কোচকে তার উপস্থিতির কথা জানান দিচ্ছেন, সাথে বাড়তি নজর দিচ্ছেন ফিটনেসে কারণ হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।নেইমারকে যখন এস্তেভাও প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন তার মতে এস্তেভাও ব্রাজিলের পরবর্তী বড় ট্যালেন্ট।আর ৫টা ব্রাজিলিয় তরুণের মতো এস্তেভাওয়েরও আইডল নেইমার,তাই ২০২৬ বিশ্বকাপে নিজের আইডলকে বিশ্বকাপ জেতানোই এই মুহূর্তে পাখির চোখ এই বিস্ময় তরুণের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here