বিশ্বকাপে সোনা জয় সিমরনপ্রীত কৌর ব্রারের!

দুর্দান্ত সাফল্য সিমরনপ্রীত কৌর ব্রারের

0
52

ময়দান আপডেট: বিশ্বকাপে ভারতের পদক সংখ্যা এখন ছয়। যার মধ্যে দু’টি সোনা, তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ। চিনের ঝুলিতে তিনটি সোনা, দু’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। চলতি বছরের শুরুতে লিমায় অনুষ্ঠিত বিশ্বকাপে রুপোর পদক জিতেছিলেন সিমরনপ্রীত। আর এবার দোহায় সোনা জিতলেন। ফাইনাল ফিল্ডে ৫০টা শটের মধ্যে ৪১টা শট টার্গেটে মেরে নজিরও গড়েছেন সিমরন। যা প্যারিসের জুনিয়র বিশ্বরেকর্ডের সমান।

অভিষেকের মঞ্চে সাফল্য পেলেন ঐশ্বর্য প্রতাপ সিং। আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশনে রুপো জিতেছেন তিনি। অন্যদিকে বিশ্বকাপে সোনালি সাফল্য সিমরনপ্রীত কৌর ব্রারের (Simranpreet Kaur Brar)। রবিবার আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জিতলেন তিনি। সিমরনপ্রীত বলেন, “এই পদক আমার কেরিয়ারের সবচেয়ে বড় পদক। পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। আগামী বছরগুলিতে এখন আরও সাফল্য পেতে হবে। তাই অনেক কিছুর উপর মনোযোগ দিতে হবে। এই পদক আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here