ময়দান আপডেট: শহরের বুকে মেসি পর্ব শুরু হতে আর বাকি একদিন। ১৩ তারিখ শনিবার সকাল থেকে লিওকে ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক পরিকল্পনা। তার আগের রাতেই অর্থাৎ শুক্রবার মধ্যরাতে শহরে পা রাখছেন এলএম টেন। আর শনিবার যুবভারতীতে আয়োজিত হতে চলা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে গোট কনসার্ট। সেখানে প্রীতি ম্যাচ খেলবে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের অল স্টার দল। প্রীতি ম্যাচের বল গড়ানোর আগে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে মোহনবাগানের তরফ থেকে তুলে দেওয়া হবে ঐতিহাসিক শিল্ড জয়ের বিশেষ জার্সি। প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। বিশ্ববন্দিত আর্জেন্টাইনের হাতে এই উপহার তুলে দেবেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশীষ দত্ত। যা মোহনবাগান সমর্থক থেকে ক্লাবের কর্মকর্তাদের কাছে এক গৌরবের অধ্যায় রচনা করবে। আর মোহনবাগান ক্লাবের নাম কম-বেশি গোটা বিশ্বের ফুটবল জগতেই সমাদৃত। সেখানে মেসিও মোহনবাগানের নাম জানেন এটাই স্বাভাবিক। ফলে ১৯১১ সালের অমর একাদশের জার্সি লিওকে উপহার দিয়ে ক্লাবের ইতিহাস জানাতে চান মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা।
১৯১১ সালে এই ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে গোল দু’টি করেছিলেন শিবদাস ভাদুড়ি ও অভিলাষ ঘোষ। কিন্তু এখন প্রশ্ন হল যেদিন মেসির হাতে মোহনবাগান সভাপতি ও সচিব অমর একাদশের জার্সি তুলে দেবেন, সেদিন কি অমর একাদশের পরিবারের সদস্যদের দেখা যাবে ? যদিও এবিষয়ে আমরা যোগাযোগ করেছিলেন বেশ কয়েকজন অমর একাদশের পরিবারের সদস্যদের সঙ্গে। তবে তাঁরা কিন্তু বলছেন এখনও ক্লাবের পক্ষ থেকে কোনও রকম আমন্ত্রণ আসেনি। এমনকি অমর একাদশের জার্সি দেওয়া হচ্ছে তাদের জানাও ছিল না। ফলে অমর একাদশের পরিবার সেই দিন মেসির সামনে উপস্থিতিতে জার্সি তুলে দিলে আরও ভালো বার্তা যেত ফুটবল বিশ্বে। যদিও মোহনবাগান ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অমর একাদশের পরিবারের সদস্যরা।


[…] […]