ময়দান আপডেট: কলকাতায় আয়োজন করাই সম্ভব হয় নি মেসি শো। শনিবার সন্ধ্যায় হায়দরাবাদ মেতেছিল জমজমাট মেসি শো ঘিরে। কংগ্রেসের যুবরাজ তথা সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে স্টেডিয়ামে ছোট-ছোট ফুটবলারদের সঙ্গে হাসি-খুশি মেজাজে বলে শট মারতে দেখা যায় মেসিকে। আর রবিবার বানিজ্য নগরী মুম্বইয়ের ওয়াংখেড়েতেও চাঁদেরহাট। এদিন সন্ধ্যায় উপস্থিত লিওনেল মেসির সঙ্গে ক্রিকেটের ঈশ্বর তথা মুম্বই কিং শচীন রমেশ তেন্ডুলকর। হাজির ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। পাশাপাশি দেখা গেল ভারতীয় ফুটবল দলের তারকাদের।

শচীন-মেসি ও ছেত্রী-মেসি ঐতিহাসিক ফ্রেমের সাক্ষী থাকল মুম্বই। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া। আর মেসির সঙ্গে এত তারকাকে একসঙ্গে দেখে আবেগে-উচ্ছ্বাসে মেসি-মেসি স্লোগানে গর্জে উঠল ওয়াংখেড়ে। মেসিকেও ভারত সফরে আসার জন্য ধন্যবাদ জানান শচীন। তিনি মেসির ভবিষ্যৎ জীবনের পরিবারের সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনা তথা মেসির তিনিও যে বড় ভক্ত তা বুঝিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটের ঈশ্বর শচীন। এদিন মেসিকে মুম্বইয়ের মাঠে বেশ কিছু ফুটবলে শট মারতে দেখা যায়।
বাংলা ব্যর্থ ! করে দেখাল হায়দরাবাদ, যুবভারতীর ঘটনায় হতাশ সুমিত মুখার্জী-মানস ভট্টাচার্য

