শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ট্রফি ঘরেই রাখল বালক সংঘ

উপস্থিত লক্ষ্মীরতন শুক্লা ও অভিষেক ডালমিয়া

0
77

                                সৌরভ রায়, প্রতিনিধি

ময়দান আপডেট: গত একশো বছর ধরে বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছে দক্ষিণ কলকাতার বালক সংঘ ক্লাব। বহু তারকা ক্রিকেটার উঠে এসেছেন এই ক্লাব থেকে। গতবছর ১০০ বছরে পা দিয়েছে বালক সংঘ ক্লাব। আর বালক সংঘ ক্লাবের উদ্যোগে গত ৭ তারিখ থেকে দক্ষিণ কলকাতার শুভাসউদ্যান Northern park এ শুরু হয়েছে under 13 boys T-20 ক্রিকেট টুর্নামেন্ট। দুটি গ্রুপে আটটি দলকে ভাগ করে ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। প্রতিদিন দুটি করে টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। লিগ কাম নকআউট পর্যায়ে আয়োজিত হয় এই টুর্নামেন্টটি। আর ১৪ তারিখ রবিবার ফাইনাল ম্যাচ সাড়ম্বরে আয়োজিত হল নর্দান পার্কে।

এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বালক সংঘ ক্লাব ও শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমি। তারা ভালো লড়াই করার চেষ্টা করলেও, বালক সংঘের বোলিংয়ের সামনে ১৪২ রানে অলআউট হয়ে যায় শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমি। জবাবে ব্যাট করতে নেমে বালক সংঘের সুমন্ত পালের ১১১ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস। তার ফলে অতি সহজেই এক উইকেট হারিয়ে ১১ ওভার ৪ বলে ম্যাচ জিতে নেয় বাংলক সংঘ। ৯ উইকেটে জিতে CLASH OF THE TITANS টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল আয়োজক দল বালক সংঘ। ফাইনালে শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ট্রফি নিজেদের ঘরেই রাখল বালক সংঘ ক্লাব। চ্যাম্পিয়ন ও রার্নাস দল সহ বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য এদিন ফাইনাল ম্যাচের সূচনা করতে উপস্থিত ছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, স্বস্ত্রীক সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বালক সংঘের পক্ষ থেকে এই ধরনের ছোটদের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ওয়াংখেড়েতে ক্রিকেট-ফুটবলের মেলবন্ধন! মেসির সঙ্গে যুগলবন্দি শচীন-ছেত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here