ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল-সহ ৭টি ম্যাচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স। গ্রুপ সি-তে রয়েছে টি২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই গ্রুপের ৫টি ম্যাচ হবে ইডেনে। ভারত ও পাকিস্তান এক গ্রুপে। বাকি যে দলগুলি রয়েছে তাতে ভারত ও পাকিস্তান সুপার এইটে যাবে বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে ভারতের একটি সুপার এইটের ম্যাচ হবে ইডেনে ১ মার্চ। পাকিস্তান সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটিও হবে ইডেনে। পাকিস্তান শেষ চারে গেলে এই সেমিফাইনালটি হবে কলম্বোয়। একনজরে দেখে নেওয়া যাক ইডেনে টি২০ বিশ্বকাপের কোন ম্যাচগুলি হবে:
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)
১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)
১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)
