Thursday, April 16, 2026
Homeক্রিকেটপ্রথম সেমিতে কলকাতায় সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড,দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংল্যান্ড বনাম ভারত

প্রথম সেমিতে কলকাতায় সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড,দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংল্যান্ড বনাম ভারত

৩ ম্যাচেই জয় পেয়ে গ্রুপ টু-তে শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ইংল্যান্ড। তারা দ্বিতীয় সেমিতে ওয়াংখেড়েতে খেলবে ভারতের বিরুদ্ধে।

ময়দান আপডেট: দেখতে-দেখতে বিশ্বকাপের শেষ আটের লড়াই শেষ। এবার চার দলের হাইভোল্টেজ সেমিফাইনালের মহারণ। ৪ তারিখ হোলির দিনেই টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে কোনও একটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলে, বিশ্বকাপের একটি সেমিফাইনাল পেতে পারত আয়োজক দেশ শ্রীলঙ্কা। কিন্তু এশিয়ার দুই দেশই বিশ্বকাপের সেমিফাইনালের বাইরে চলে গিয়েছে। ফলে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল খেলায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে। একটি সেমিফাইনাল আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং অপর সেমিফাইনাল পেতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে। ৪ তারিখ হোলির দিন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। যে ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ৭ ম্যাচেই জিতে অপ্রতিরোধ্য প্রোটিয়ারা, কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামবে প্রথম সেমিফাইনালে কলকাতায়। যে নিউজিল্যান্ড শেষ আটের নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে ইংল্যান্ডের কাছে।

অপরদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৫ তারিখ বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলতে নামবে ইংল্যান্ড। যে ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পরে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে উঠে আসে। আর শেষ আটের লড়াইয়ে ইংরেজরা অপরাজেয়। ৩ ম্যাচেই জয় পেয়ে গ্রুপ টু-তে শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ইংল্যান্ড।

তারা দ্বিতীয় সেমিতে ওয়াংখেড়েতে খেলবে ভারতের বিরুদ্ধে। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ক্যারিবিয়ানদের। ফলে ভারত বনাম ইংল্যান্ড দুই শক্তিশালী দলের ডুয়েল সেমিতে দেখার অপেক্ষায় এবার ক্রিকেট প্রেমীরা।

 

৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, অনবদ্য লড়াই সঞ্জু স্যামসনের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular