ময়দান আপডেট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম যত এগিয়ে আসছে ততই দলগুলির মধ্যে চড়ছে উন্মাদনার পারদ। কারণ কারা কোন সেরা ক্রিকেটারকে ধরে রাখতে পারে সেই প্রতিযোগিতা এবার বেশ জমজমাট হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই দলের ক্রিকেটারদের পার্ফমেন্সের দিকেও বিশেষ নজর রাখছেন বিভিন্ন দলের মালিকরা। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ আইপিএলের মেগা নিলাম (16 December 2025 in Abu Dhabi.)। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। সব মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে।

তবে আইপিএলের মেগা নিলামের আগে সূত্রের খবর কেকেআর গতবারের তাঁদের দলের অন্যতম দামি ক্রিকেটারকে এবারও ধরে রাখতে চলেছে। গত বছরের নিলামে ভেঙ্কটেশ আয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মধ্যপ্রদেশের ক্রিকেটার। পরের নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একটি অনুষ্ঠানে কেকেআর কোচ অভিষেক নায়ার যে ভাবে ভেঙ্কটেশের প্রশংসা করেছেন তাতে মনে করা হচ্ছে, পরবর্তী নিলামে আবার তাঁকে কিনে নিতে পারে কেকেআর। পাশাপাশি শোনা যাচ্ছে, বেশ কিছু ফ্রাঞ্চাইজির নজর রয়েছে এই বাঁহাতি ব্যাটারের দিকে।

অন্যদিকে মঙ্গলবার মিনি নিলামের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে ৩৫০ জনের নাম ছিল। এবার আরও ৯ জনের নাম নথিভুক্ত হল। তবে সব তালিকা মিলিয়ে যে নামগুলি অনুপস্থিত,তার মধ্যে উল্লেখযোগ্য শাকিব আল হাসানের নাম। বাংলাদেশ থেকে ৭ জন ক্রিকেটার আছেন এবারের নিলামে। মুস্তাফিজুর রহমান গতবারও আইপিএল খেলেছেন। বাকিদের মধ্যে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান শাকিবরা। তবে অভিজ্ঞ অলরাউন্ডারের নাম না থাকায়, মনে করা হচ্ছে, সম্ভবত আইপিএল কেরিয়ার শেষ শাকিবের।
ক্লাবদের উদ্যোগেই এবার আয়োজিত হবে আইএসএল, একমাত্র অসম্মতি ইস্টবেঙ্গলের
