ময়দান আপডেট: ২০২৬ সালের আইপিএলের নিলাম পর্বে সর্বাধিক পরিমান অর্থ নিয়ে হাজির হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে তারা যে বেশ কিছু চমক রাখবে সেটা আন্দাজ করাই গিয়েছিল। নিলাম পর্বের একদম শুরুতেই এইবারের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় কেকেআর। শুরুতে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে গ্রিনকে নিয়ে দীর্ঘসময় জমে উঠে আইপিএল নিলাম। শেষ পর্যন্ত বাজিমাৎ করেন ভেঙ্কি মাইশোর। এর পাশাপাশি শ্রীলঙ্কার তারকা বোলার মাথিশা পাথিরানাকে নিয়ে দড়ি টানাটানি চলে লখনউ ও দিল্লির মধ্যে। শেষ দিকে নিলামে চমক দেয় কলকাতা। শেষ পর্যন্ত মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনল নাইট বাহিনী।

আর এইবারের আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে কিনে নিল কলকাতা। লড়াই চলে চেন্নাইয়ের সঙ্গে। ২ কোটি টাকা বেস প্রাইস থেকে তাঁকে কেনার চেষ্টা শুরু করেন চেন্নাই ও দিল্লি। পরে নিলামে ঢোকে কেকেআর। তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনে নিল নাইট রাইডার্স। এছাড়াও ১.৫ কোটিতে টিম সেইফার্টকে কিনেছে কেকেআর। ২ কোটিতেই রাচিনকে পেয়ে গেল কলকাতা। ওপেনারের জায়গা পূরণ হয়ে গেল।

তবে এদিনের নিলাম পর্বে আরও একটা চমক। ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে নিয়ে দীর্ঘসময় দড়ি টানাটানি চলে চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে। শেষ পর্যন্ত ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। তবে আইপিএলের নিলামে বিশেষ চমক দিয়েছে বিরাটের আরসিবি। ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় কিনল গতবারের চ্যাম্পিয়নরা। ভেঙ্কটেশকে নিয়ে দীর্ঘ সময় দড়ি টানাটানি চলে কেকেআর ও আরসিবির।
দুই ভারতীয় প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিল চেন্নাই,কাশ্মীরের আকিব নবি দার ৮ কোটি টাকায় দিল্লিতে

