নাইটদের সর্বাধিক দামি ক্রিকেটার গ্রিন আউট ২ বলে! সেঞ্চুরি অ্যালেক্স ক্যারির

নাইটদের দামি ক্রিকেটারকে নিয়ে চড়ছে প্রত্যাশা

0
106

ময়দান আপডেট: মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ সালের আইপিএলের মেগা নিলাম পর্ব। আর সেখানে এবার প্রত্যাশিত ভাবেই সর্বাধিক চমক রেখেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এরআগে ২৪ কোটি টাকা দিয়ে আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটার হিসাবে মিচেল স্টার্ককে দলে নিয়ে চমকে দিয়েছিলেন ভেঙ্কি মাইশোর। আর এদিন নিলামের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার আর এক তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে লড়াইয়ে নামেন কেকেআর ও চেন্নাই। তবে শেষ পর্যন্ত ধোনির চেন্নাইকে পিছনে ফেলে বাজিমাৎ নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারক ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর।

অথচ আইপিএল নিলামের এইবারের সর্বাধিক দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন নিলামের পরের দিন সকালে খেলতে নেমেই চূড়ান্ত ব্যর্থ। মাত্র ২ বল খেলেই ফিরে যেতে হল ২৫ কোটির গ্রিনকে। বুধবার থেকে অ্যাডিলেটে শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাসেজের তৃতীয় টেস্ট। আর এদিন ৫ নম্বরে ব্যাট করতে এসে জোর্ফা আর্চারের বলে ২ বলে ০ ফিরে যান গ্রিন। ফলে কেকেআরের দামি ক্রিকেটারের নিলামের পরের দিন সকালেই ব্যর্থতা দেখে স্যোশাল মিডিয়ায় কিছুটা হতাশা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের।

তবে এদিন অ্য়াসেজের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন অজি তারকা অ্যালেক্স ক্যারি। পাশাপাশি ৮২ রানের ইনিংস খেলেন উসমান খোয়াজা। শুরুতে বেশ কয়েকটা উইকেট হারালেও ভালো রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া।

ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর, পাথিরানা কলকাতায়

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here